বাংলায় বিনিয়োগের শ্বেতপত্র প্রকাশের দাবি, ফের তৃণমূল সরকারকে আক্রমণ রাজ্যপাল ধনখড়ের
রাজ্যে ৫ টি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন! লগ্নির প্রস্তাবের ১২.৩ লক্ষ কোটির হিসাব চাইলেন রাজ্যপাল
ফের রাজ্য রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি। এবার যা তৈরি হয়েছে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে ঘিরে। এখনও পর্যন্ত রাজ্যে পাঁচ, পাঁচটি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়ে গিয়েছে। যা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন তিনি।

এখনও পর্যন্ত লগ্নির প্রস্তাব ১২.৩ লক্ষ কোটির
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগে এখনও পর্যন্ত রাজ্যে পাঁচটি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়ে গিয়েছে। যেগুলিতে বিনিয়োগের সর্বমোট প্রস্তাব এসেছিল ১২.৩ লক্ষ কোটির।

শ্বেতপত্র প্রকাশের দাবি
রাজ্যপাল এদিন টুইট করে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন। রাজ্য সরকার দাবি করেছিল বিনিয়োগের জন্য ১২.৩ লক্ষ কোটির প্রস্তাব এসেছে। এরমধ্যে আদতে কত কোটির বিনিয়োগ হয়েছে, তা নিয়েই এই শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন তিনি। কোন সংস্থা কিংবা উদ্যোগপতি লগ্নি করেছেন, তা জানতে চেয়েছেন রাজ্যপাল।

স্বচ্ছতার বদলে দুর্নীতি
রাজ্যে দুর্নীতি ও অরাজকতার অভিযোগ করেছেন রাজ্যপাল। স্বচ্ছতার বদলে সব জায়গায় দুর্নীতির কালো ছায়া, টুইটে আক্রমণ রাজ্যপালের। তিনি বলেছেন সব জায়গায় লুকনোর চেষ্টা চলছে। একইসঙ্গে দুর্নীতি আর স্বজনপোষণের অভিযোগও তিনি তুলেছেন। সরকারি কর্মীরা রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে বলেও, আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল।

রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকে বিতর্ক
গত বছরে রাজ্যপাল হিসেবে রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। বিশেষ করে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্ক নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রথম বিতর্ক দেখা দেয় যাদবপুর নিয়ে। এরপর যত দিন গিয়েছে বিতর্কের বিষয়বস্তুও বিস্তৃত হয়েছে। যার মধ্যে রয়েছে আম্ফান, করোনার সরঞ্জাম কেনা কিংবা রেশন দুর্নীতির মতো বিষয়। অন্যদিকে তৃণমূলের তরফে রাজ্যপালকে বিজেপির মুখপত্র বলে আক্রমণ করা হয়েছে তৃণমূলের তরফে।












Click it and Unblock the Notifications