মোদী শ্রেষ্ঠ নেতা! মমতার রাজ্যে সরকারি কর্মীদের রাজনীতিকরণে সরব রাজ্যপাল

মোদী শ্রেষ্ঠ নেতা! মমতার রাজ্যে সরকারি কর্মীদের রাজনীতিকরণে সরব রাজ্যপাল

সরকারি কর্মীদের রাজনীতিকরণ নিয়ে গর্জে উঠলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। আলিপুরদুয়ারে নিহত সেনা জওয়ান বিপুল রায়ের বাড়িতে গিয়ে তিনি আর্থিক সাহায্য তুলে দেন নিহত সেনা জওয়ানের পরিবারে হাতে। এই যাত্রাপথে রাজ্যপালকে পোস্টার নিশানা করা হয় তৃণমূলের নামে। এরপর রাজ্যপাল গর্জে ওঠেন তৃণমূলের বিরুদ্ধে।

সরকারি কর্মীদের রাজনীতিকরণ ঠিক নয়

সরকারি কর্মীদের রাজনীতিকরণ ঠিক নয়

রাজ্যপাল বলেন, সরকারি কর্মীদের রাজনীতিকরণ ঠিক নয়। সরকারি কর্মীদের মনে রাখা উচিত, তাঁরা রাজনৈতিক কর্মী নন। তাঁরা সরকারি কর্মী ভুলে যাবেন না। রাজ্য সরকারি কর্মীরা কাজ করছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে। এটা অবমাননাকর। শুধু তাই নয়, রাজ্যের আইনশৃঙ্খলাও ভেঙে পড়েছে সম্পূর্ণভাবে।

রাজ্যপালকে পোস্টার-কটাক্ষ আলিপুরদুয়ারে

রাজ্যপালকে পোস্টার-কটাক্ষ আলিপুরদুয়ারে

রাজ্যপাল এদিন আলিপুরয়ুয়ার সফরে গিয়েছিলেন সস্ত্রীক। সেখানে সেনা জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করে তিনি ১১ লক্ষ টাকার চেক তুলে দেন। বলেন, এর আগে তিনি বীরভূমে গিয়েছিলেন সেনা জওয়ানের বাড়িতে। তাঁর পরিবারকেও আর্থিক সাহায্য করা হয়। এদিন যাত্রাপথে তৃণমূলের নামে রাজ্যপালকে কটাক্ষ করে পোস্টার আক্রমণ করা হয়।

পোস্টার রাজনীতিতে বিজেপির নিন্দা, সাফাই তৃণমূলের

পোস্টার রাজনীতিতে বিজেপির নিন্দা, সাফাই তৃণমূলের

এদিন রাজ্যপালকে পোস্টারে লেখা কটাক্ষের নিন্দা করে বিজেপির পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয়েছে তৃণমূলকে নিশানায়। রাজ্যপালের সমর্থনে বিজেপির দাবি, এটাই হল তৃণমূলের সংস্কৃতি। ওঁরা নিজেদের ছাড়া কাউকে সম্মান দেন না, রাজ্যপালকেও না। তৃণমূল পাল্টা দাবি করে, তৃণমূল ওই পোস্টারের ব্যাপারে কিছু জানে না। রাজ্যপালকে নিয়ে মানুষ খুশি নন। তাঁরাই ওই পোস্টার দিতে পারেন।

মোদী পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের একজন, বার্তা রাজ্যপালের

মোদী পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের একজন, বার্তা রাজ্যপালের

এদিন হঠাৎ করই আলিপুরদুয়ারের বিন্দিপাড়ায় শহিদ বিপুল রায়ের বাড়িতে আসেন সস্ত্রীক রাজ্যপাল। তিনি ২৫ মিনিট ছিলেন। শহিদের স্ত্রী ও মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকার দুটি চেক তুলে দেন। তিনি সেনা জওয়ানের বাড়িতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। তিনি ব্যাখ্যা করেন, ভারত সঠিক পথেই বদলাচ্ছে। ভারতের প্রাচীয় গৌরব ফিরবে তাঁর হাত ধরেই। কারণ মোদী পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের একজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+