‘যেখানে মন নির্ভয়ে থাকে…’, মমতাকে রবীন্দ্রনাথের উক্তি অনুসরণ করার পরামর্শ রাজ্যপালের
এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের তিনি কবিগুরুর দৃষ্টিভঙ্গি তুলে ধরে মুখ্যমন্ত্রীকে অনুসরণ করার বার্তা দিলেন।
এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের তিনি কবিগুরুর দৃষ্টিভঙ্গি তুলে ধরে মুখ্যমন্ত্রীকে অনুসরণ করার বার্তা দিলেন। এবং ভাবতে বললেন ভবিষ্যৎ নিয়ে। রবীন্দ্রনাথের কবিতা তুলে ধরে রাজ্যপাল খোঁচা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রাজ্যপাল টুইটারে লেখেন- আমদের ঠাকুরের চিন্তায় মনোযোগ দিতে হবে। তিনি লিখে গিয়েছেন- 'যেখানে মন নির্ভয়ে থাকে...'। এই লেখনীতে বহু আগেই তিনি বলে গিয়েছেন কেন সাংস্কৃতিক দূরত্ব। নতুন করে জাগ্রত হওয়ার সময় এসেছে এবার। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিও ঠাকুরের সেই দৃষ্টিভঙ্গির কথা বলে।
ঠাকুরের এই কবিতার কথাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করার বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, ঠাকুরের পথই আদর্শ। এর মধ্যে মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় থাকবে। তা অনুসরণ করেই আমদের চলা উচিত। রাজ্য তাহলে আদর্শ পথে চালিত হবে।
এর আগে রাজ্যপাল মমতাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথের উক্তি তুলে ধরে। লিখেছিলেন- চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির...। গুরুদেবের এই দৃষ্ঠিভঙ্গি থেকে আপনি কতটা বিচ্ছিন্ন নিজেই বিচার করে দেখুন। এখানে উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কথায় কথায় রবীন্দ্রনাথের এই উক্তি তুলে ধরেন। তিনি আদ্যান্ত একজন রবীন্দ্র প্রেমী বলে পরিচিত।












Click it and Unblock the Notifications