ঘরছাড়াদের ক্যাম্পে রাজ্যপাল, ঢুকতে বাধা সংবাদমাধ্যমকে, রণক্ষেত্র বৈষ্ণবনগর!
মুর্শিদাবাদে ওয়াকফ সংক্রান্ত অশান্তির জেরে ঘরছাড়া একাধিক পরিবার বর্তমানে আশ্রয় নিয়েছেন মালদহ জেলার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুল ক্যাম্পে। শুক্রবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই ক্যাম্পে ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে গেলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ক্যাম্পের বাইরে ভিড় করেন বহু গ্রামবাসী, যাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইলেও পুলিশ বাধা দেয়, যার ফলে শুরু হয় তুমুল বিক্ষোভ।
গ্রামবাসীদের অভিযোগ, ক্যাম্পে থাকা ঘরছাড়া মানুষদের বন্দির মতো রাখা হয়েছে। তাঁদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, এমনকি এলাকার মানুষদের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না। শিবির চত্বর ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। রাজ্যপালের কাছ থেকে কী আশ্বাস মিলছে, তা জানতে চাওয়ার অধিকারও তাঁদের নেই বলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।

পুলিশকে লক্ষ্য করে স্লোগান ওঠে, চলে ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। স্থানীয়রা অভিযোগ করেন, ওখানে কী এমন কথা হচ্ছে, যে সাংবাদিকদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। আর তা নিয়েই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এদিন মুখ্যমন্ত্রীর 'না' সত্ত্বেও রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদহের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে মালদহ টাউন স্টেশনে পৌঁছে সোজা চলে যান পারলালপুর হাইস্কুলে। তিনি সাংবাদিকদের জানান, "মুর্শিদাবাদ যাচ্ছি না, আগে শিবিরে থাকা ঘরছাড়াদের সঙ্গে দেখা করব"।
এদিন তাঁদের সাথে দেখা করার পরও সেই অর্থে কিছু প্রতিক্রিয়া দেননি রাজ্যপাল। শুধু বলেন, "সবার কথা শুনেছি। তাঁদের অভিজ্ঞতার কথা শুনেছি"। এর থেকে বেশি এদিন আর কিছু বলতে চাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শুক্রবার শিবিরে যখন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল উপস্থিত হয়, তখনও অশান্তি চরমে ওঠে। ঘরছাড়ারা জানান, সারারাত তাঁরা ঘুমোতে পারেননি। তাঁদের সন্দেহ, জোর করে কোথাও তুলে নিয়ে যাওয়া হতে পারে। এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেন, "ভিটেমাটি হারিয়েছি। এখন যদি তুলে নিয়ে যায়, কোথায় যাবো?"
তাঁদের অভিযোগ, সংবাদমাধ্যমের সঙ্গে যাতে কথা বলতে না পারেন, সে কারণে ক্যাম্পের চারদিক ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রতিবাদে ঘরছাড়ারা সেই ত্রিপল ছিঁড়ে দেন। এমনকি তাঁদের নিজেদের আত্মীয়দের পর্যন্ত তাঁদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও তাঁদের সাথে কথা বলতে দিচ্ছে না।
বৈষ্ণবনগরের স্থানীয়রা যারা ঘরছাড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদেরও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক স্থানীয় মহিলা বলেন, "ওদের যাতে তুলে নিয়ে না যায়, তার জন্য সারারাত পাহারা দিয়েছি"। অন্য এক নারী বলেন, "আমাদের হুমকি দেওয়া হচ্ছে, কিছু বললে ফল ভালো হবে না"।
মুর্শিদাবাদে ধর্মীয় অশান্তির রেশ গড়িয়ে পড়েছে মালদহ পর্যন্ত। ঘরছাড়া পরিবারগুলোর নিরাপত্তা, মানবাধিকার ও মৌলিক অধিকার ঘিরে যে প্রশ্ন উঠেছে, তা এবার রাজ্য-রাজনীতির কেন্দ্রে। রাজ্যপালের সফর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। প্রশাসনের কড়া পদক্ষেপের মাঝেও মানবিক সঙ্কট আরও প্রকট হয়ে উঠছে। এখন দেখার, কীভাবে এই সঙ্কটের সমাধানে এগোয় রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications