পুজোয় একগুচ্ছ পরিকল্পনা! পর্যটকদের জন্য খুশির খবর পর্যটনমন্ত্রীর

পুজোর মধ্যে পর্যটকদের জন্য খুশির খবর জানালেন পর্যটন মন্ত্রী। পুজোর আগেই ডুয়ার্সের পর্যটনের বিকাশে এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের পর্যটন দফতর।

পুজোর মধ্যে পর্যটকদের জন্য খুশির খবর জানালেন পর্যটন মন্ত্রী। পুজোর আগেই ডুয়ার্সের পর্যটনের বিকাশে এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের পর্যটন দফতর। রবিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ।

পুজোয় একগুচ্ছ পরিকল্পনা! পর্যটকদের জন্য খুশির খবর পর্যটনমন্ত্রীর

এদিন বৈঠকের পর গৌতম দেব জানান পাহাড়, ডুয়ার্স মিলিয়ে বিভিন্ন এলাকায় ৭৯ টি ট্রেকিং রুট খুলে দেওয়া হবে । এই রুটে ট্রেকিং করতে পারবেন ট্রেকাররা।
এছাড়া ডুয়ার্সের ফাঁসখাওয়া, গারুচিরা, জলদাপাড়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন করা হচ্ছে। পুজোয় পর্যটকদের জন্য বাগডোগরা এয়ারপোর্ট, এনজেপি স্টেশন, মালবাজার সহ বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক চালু করা হচ্ছে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাকে নিয়ে পর্যটনের বিশেষ সার্কিট তৈরি করা হবে। হোমস্টে গুলোকে আর্থিক অনুদানের মাধ্যমে আরও আধুনিক ভাবে গড়ে তোলা জন্য ভাবা হয়েছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+