সোনার দাম ফের একবার উর্ধ্বমুখী, ৩১ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম ফের একবার উর্ধ্বমুখী, ৩১ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম ফের একবার দাম উর্ধ্বমুখী বাজারে। গত কয়েকদিন সোনার দামে পতন হওয়ার পর মঙ্গলবার সকালে সোনার দামে রীতিমতো চাঙ্গা ভাব দেখা গিয়েছে। এদিন নয়া রেকর্ড গড়ে স্টক মার্কেকে সেনসেক্স ঐতিহাসিক রেকর্ড কায়েম করেছে। এদিকে, সোনার দামও হু হু করে বেড়ে গিয়েছে এদিন। গত সেশনে তাৎপর্যবাহীভাবে নিম্নমুখী হওয়ার পর সোনার দাম এদিন কোনদিকে গিয়েছে , দেখে নেওয়া যাক একনজরে।

সোনার দাম ৩১ অগাস্ট
গত বছর ২০২০ সালের অগাস্ট মাসে সোনার দাম রীতিমতো হু হু করে বেড়ে গিয়ে রেকর্ড ছুঁয়ে ফেলে। তবে তারপর সেভাবে সোনার দামে রেকর্ড বৃদ্ধি দেখা যায় না। সোনার দাম ১০ গ্রামে ৪৭,২৯২ টাকা হয়েছে এদিন। ফলে দেখা যাচ্ছে, সোনার দাম ০.২৭ শতাংশ গোল্ড কন্ট্র্যাক্টসে বেড়েছে ৩১ অগাস্ট সকাল সাড়ে ন'টা নাগাদ। এদিকে দেখা যাচ্ছে বিশ্বের স্টক মার্কেট এদিন রাতারাতি খুবই চাঙ্গার দিকে গিয়েছে। মার্কিন স্টক ইনডেক্সও উঁচুর দিকে হাত বাড়িয়েছে। ফলে স্বভাবতই তারা বিলগ্নীকারীদের নজর কাড়তে শুরু করেছে।

রুপোর দাম
এদিকে, রুপোর দাম এক কেজিতে দাঁড়িয়েছে ৬৩,৮৪৮ টাকা। ৩১ অগাস্ট রুপোর দাম ০.৪১ শতাংশ বেড়ে গিয়েছে। এদিকে এই দামের গতির ওপর প্রভাব ফেলছে কাবুলের সাম্প্রতিক পরিস্থিতি। একদিকে করোনা আক্রমণে ক্লান্ত বিশ্বে আফগানিস্তান পরিস্থিতি রীতিমতো ত্রস্ত করেছে অনেককেই। কাবুল থেকে আজই শেষবার সেনা সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তার দিকে তাকিয়ে বিশ্ব। তাকিয়ে বিশ্ব অর্থনীতি। তার প্রভাব পড়ছে বাজারেও।

সোনার দাম কলকাতায়
সোনার দাম কলকাতায় ৩১ অগাস্টে কোনদিকে গিয়েছে দেখা যাক। ১ গ্রামে পাকা সোনা ২৪ ক্য়ারেটে ৪৮৪০ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৮৪০০ টাকা, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ৪৫৯০ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৫৯০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রাম ৪৬৬০ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৬৬০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৪,৬৬০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৭২০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,৩৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৬৮০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৩৩০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications