সোনার দাম কমতির দিকে ফের! কলকাতার দর একনজরে
সোনার দাম হু হু করে কমতির দিকে ফের! কলকাতার দর একনজরে
সোনার দাম গত সপ্তাহ থেকে উর্ধ্বগামী হয়ে শেষে এই সপ্তাহের বুধবার তা কমতির দিকে যেতে শুরু করে। সোনার দাম এদিন ফের একবার শেষ সেশনের থেকে কমে যায়। একনজরে দেখে নেওয়া যাক , সোনার দাম এদিন কোথায় গিয়ে ঠেকেছে।

সোনার দাম
১০ গ্রামে এমসিঅক্সে অগাস্ট গোল্ড ফিচার্স এদিন অনেকটাই কমেছে। এদিন এমসিএক্স ফিচার্স ১০ গ্রামে কমেছে ০.১ শতাংশ। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৫২, ৫৪০ টাকা। উল্লেখ্য , সোনার দামের হার গত কয়েকটি সেশনে পর পর বেড়ে যাওয়ার পর এদিন কমতির দিকে যায়।

রুপোর দাম
রুপোর দাম এদিন একটু খানি বাড়তে দেখা গিয়েছে। রুপোর দাম এমসিএক্স গোল্ড ফিচারে ৬৫,১২৩ এক কেজিতে দাঁড়িয়েছে। ০.১৮ শতাংশ রুপোর কেজি প্রতি উত্থান দেখা গিয়েছে দামে।

সোনার দাম কলকাতায়
এদিন কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৩,১২০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৫১, ৭২০ টাকা। যা গতকালের দামের থেকে চোখে পড়ার মতো পরিবর্তিত হয়নি।
(তথ্যসূত্র- গুড রিটার্নস )

অন্যান্য শহরে সোনার দাম
দেশের অন্যান্য শহরে সোনার দামে সবচেয়ে এগিয়ে রয়েছে চেন্নাই। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ৫৫, ৩১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫২, ৪০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটের দাম ৫২,৭০০ টাকা।
(তথ্যসূত্র- গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications