সোনার দামের গতি পাল্টাতে শুরু করল! আজ কলকাতার দর কোনদিকে
সোনার দামের গতি পাল্টাতে শুরু করল! আজ কলকাতার দর কোনদিকে
টানা এক সপ্তাহ কার্যত হু হু করে সোনার দাম পড়ার পর,এবার খানিকটা চাঙ্গা হতে শুরু করেছে। সোমবার ১৩ জুলাই বাজার খুলতেই এগিন সোনার দর একটু বাড়তে দেখা যায়। করোনায় দেশে প্রবল হানা সত্ত্বেও সোনায় বিনিয়োগের ঝুঁকিকে মাথায় রেখে এদিন সোনার দর চড়তে থাকে।

সোনার দর আজ
এদিন সকালে সোনার দর ৯৫ পয়েন্ট বাড়তে শুরু করেছে। পরবর্তীকালে দুপুরের দিকে সোনার দর ১৫৩ পয়েন্ট পর্যন্ত ,বেড়ে যায়। ফল ৫ অগাস্টের ডেলিভারির সোনা এদিন ৪৯,০১৬ টাকা হয়েছে ১০ গ্রামের সাপেক্ষে। ফলে সোনা যেখানে কয়েকদিন আগেই ৪৮ হাজারের নিচে যেতে শুরু করেছিল, তা ওখন আবার ৫০ হাজারের কাছাকাছি চলে গিয়েছে।

রুপোর দাম
রুপোর দাম গত কয়েকদিনে খানিকটা চাঙ্গা হওয়ার দিকে এগিয়ে গিয়েছে। ১ কেজিতে এদিন রুপোর দাম ১.২০ শতাংশ বেড়ে যায়। ফলে টাকার হিসাবে ১ কেজিতে রুপোর দাম ৬১৮ টাকা বেড়ে যায়। ফলে এক কেজিতে রুপোর দাম ৫১,৯৮০ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম
এদিন সকালে কলকাতায় সোনার দাম ছিল ২৪ ক্যারেটে ৪৯, ৬৫০ টাকা। ২২ ক্যারেটে দাম ছিল ৪৮, ০৮০ টাকা। ফলে গোটা বিশ্বে সোনার দামের সঙ্গে তাল মিলিয়ে কলকাতাতেও সোনার দাম ৫০ হাজার ছুঁই ছুঁই।
(তথ্য সূত্র- গুড রিটার্নস )

দেশের অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাই এদিনও ২৪ ক্যারেটে সোনার দাম ৫১, ২৪০ টাকা দেখেছে। মুম্বইতে এদিন ২৪ ক্যারেট সোনার দাম ৪৯,০০০ টাকা ছিল। রাজধানী দিল্লিতে সোনার দাম ৪৯,০৫০ টাকা হয়েছে। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫০,৬৫০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications