সোনার দামের সঙ্গে রুপোর মূল্যও উর্ধ্বমুখী, ৩১ মে কলকাতায় দর একনজরে
সোনার দামের সঙ্গে রুপোর মূল্যও উর্ধ্বমুখী, ৩১ মে কলকাতায় দর একনজরে
সোনার দাম (Gold Price) সোমবার ফের একবার উর্ধ্বমুখী দিকে যেতে শুরু করল। জ্যৈষ্ঠ মাসের বিয়ের মরশুমে দামের গতি ফের একবার চড়া হতেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার সঙ্গে রুপোর দামও বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সোনার দাম ও রুপোর দামের বৃদ্ধির মাঝে সঙ্গেই স্পট গোল্ড ০.৪ শতাংশ নেমে যায়। একনজরে দেখা যাক ৩১ মে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল।

সোনার দাম ৩১ মে
সোনার দাম ৩১ মে ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৯,৩০১ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম সকাল ১০ টাতেই এদিন ০.৩১ শতাংশ বেড়েছে। এর আগে শুক্রবার সোনার দাম কমে যায়। সোনার দাম ১০ গ্রামে সেদিন ০.২৫ শতাংশ নামে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৮৪৬০ টাকা হয় ২৮ মে।

রুপোর দাম
শুক্রবার ১ কেজিতে ০.৩৭ শতাংশ নামে। এরপর সপ্তাহ শুরু হতেই ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৭১,৯৬২ টাকা। প্রসঙ্গত এদিন ১ কেজিতে রুপোর দাম ০.৪৯ শতাংশ বাড়ে। ফলে বিয়ের মরশুমে যেখানে সোনার দাম ৫০ হাজারের দোরগোড়ায় আর রুপোর দাম ৭০ হাজার পার করে গিয়েছে, তখন রীতিমতো স্বর্ণব্যবসায়ী মহলে তা ছাপ ফেলছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম এদিন ২২ ক্যারেটে দাঁড়িয়েছে আজ দাঁড়িয়েছে ৪৮,২৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে, ৫০,৮৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
অন্যান্য শহরে সোনার দাম বেঙ্গালুরুতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৯০০ টাকা। ২৪ ক্যারেটে ৫০,০৭০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৮৭০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৮৭০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭০০ টাকা, ২৪ ক্য়ারেটে সোনার দাম ৪৭,৭০০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications