সোনার দাম ৫০ হাজারের কাছে গিয়েও হু হু করে নিম্নগামী, ৮ জুন কলকাতায় দর কত

সোনার দাম ৫০ হাজারের কাছে গিয়েও হু হু করে নিম্নগামী, ৮ জুন কলকাতায় দর কত

সোনার দাম ও রুপোর দাম ফের একবার নিম্নগামী হতে শুরু করেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিনও পড়ে গিয়েছে। গত সপ্তাহেই দেখা গিয়েছে যে সোনার দামে গত ৫ মাসের রেকর্ড ভেঙেছে। এদিকে, ডলারের দামে নিম্নুখী প্রবণতাও তার নেপথ্যে একটি বড় কারণ ছিল। সেই অধ্যায় পার করে সোনার দাম আজ ৮ জুন কোথায় দাঁড়াল দেখা যাক।

সোনার দাম

সোনার দাম

৮ জুন সোনার দাম ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে আজ ৪৯,১৩১ টাকা। ১০ গ্রামে সোনার দাম কিছু শতাংশ নেমেছে আজ। প্রসঙ্গত বিয়ের মাসে সোনার দাম ৫০ হাজারের ঘরে গিয়েও ফের একবার নিম্নমুখী গতিতে ফিরতে শুরু করেছে। গতকাল সোনার দাম ১০ গ্রামে হয় ৪৮,৯৫৩ টাকা।

 রুপোর দাম

রুপোর দাম

গতকাল রুপোর দাম ১ কেজির নিরিখে ০.৩ শতাংশ নামে। এরপর আজ রুপোর দাম নেমেছে ১ কেজিতে ৭১,৬১৯ টাকায়। ১ কেজিতে দাম ০৩ শতাংশ নেমেছে আজ। তবে এদিকে, সোনার দামের চড়াই উতরাইয়ের মাঝেও গত বছরের রেকর্ড বৃদ্ধি থেকে ৭ হাজার টাকা কম রয়েছে সোনার দাম।

সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

২২ ক্যারেটে সোনার দাম ৪৮,২২০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে ৫০,৯২০ টাকা। এই পরিস্থিতিতে বিয়ের মরশুমে সোনার দাম ২৪ ক্যারেটে কলকাতার বুকে টানা ৫০ হাজারের উপর রয়েছে। যা অনেককেই ভাবনায় ফেলেছে।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৫০০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৭,৬৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৬৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,০৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,৪২০ টাকা।

(তথ্য সূত্র-গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+