সোনার দামে হু হু করে পতন অব্যাহত ২৪ সেপ্টেম্বর! কলকাতা সহ অন্যান্য শহরের দর একনজরে

সোনার দামে হু হু করে পতন দেখা যাচ্ছে। গত কয়েক দিন ধরেই সোনার দামে প্রবল পতন দেখা গিয়েছে। এই সপ্তাহের মাঝামাঝি সময়েই ৫০ হাজার টাকার নিচে নেমেছে সোনার দাম। দেখে নেওয়া যাক সোনার দামের পতন ঘিরে কলকাতা সহ অন্যান্য শহরের পরিস্থিতি।

 একসপ্তাহে ২৫০০ টাকা সস্তা সোনা!

একসপ্তাহে ২৫০০ টাকা সস্তা সোনা!

১০ গ্রামের দামের হিসাবে এক সপ্তাহের মধ্যে সোনার দাম ২৫০০ টাকা কমেছে। এদিন সকালে এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম ০. ৪৫ শতাংশ নিচে পড়ে যায়। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন দাঁড়িয়েছে ৪৯, ২৯৩ টাকায়। বিশ্ব জুড়ে সোনার দাম ক্রমাগত নিম্নমুখী হয়েছে আজ। গত দুই মাসের হিসাব অনুযায়ী আজ সোনার দাম অনেকটাই কম।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দামেও পতন অব্যাহত। এদিন রুপোর দাম কেজির হিসাবে ৩ শতাংশ পড়েছে। ১ কেজি রুপোর দাম এদিন ৫৬,৭১০ টাকা হয়েছে। গত সেশনে রুপোর দাম ৪.৫ শতাংশ পড়েছিল। ফলে দাম কেজি প্রতি কমে যায় ২৭০০ টাকা।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ২৪ সেপ্টেম্বর ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫১,৬৪০ টাকা। যা ২৩ সেপ্টেম্বরের থেকে কম। অন্যদিকে, ২২ ক্যারেটে এদিন কল্লোলিনী তিলোত্তমায় দাম দাঁড়িয়েছে সোনার ৪৮,৯৪০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

দক্ষিণী শহর চেন্নাইতে এদিন ২৪ ক্যারেটে সোনার দাম ছিল ৫১,৮৭০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম এই শহরে রয়েছে ৪৭,৫৫০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,৪০০ টাকা। মায়ানগরীতে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯, ৪০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮,৩৫০ টাকা। ২২ ক্যারেটে রাজধানীতে সোনার দাম ৪৮,২৫০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+