সোনার দাম হু হু করে কমতির দিকে! কলকাতার দর একনজরে
সোনার দাম হু হু করে কমতির দিকে! কলকাতার দর একনজরে
গত ৭ অগাস্ট রেকর্ড হারে সোনার দাম দাম বৃদ্ধি পেয়েছিল। সেখান থেকে কার্যত সাপ লুডোর গতিতে ভারতে সোনার দাম কমে আজ ৬০০০ টাকা কমতি দেখাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম আজ কোথায়।

সোনার দাম
এদিন সোনার দাম এমসিএক্স ফিচারে (ডিসেম্বরে) ১০ গ্রামের দাম ০.৯ শতাংস কমেছে। ফলে সোনার দাম এদিন দাঁড়িয়েছে ৫০, ১৩০ টাকা। এদিকে বিশ্ব বাজারে মার্কিন প্রেসিডেন্টের শারীরিক গতিবিধির খবর প্রভাব ফেলেছে। ফলে বাজারে সোনায় বিনিয়োগ আপাতত বেশ প্রভাবিত।

রুপোর দাম
রুপোর দাম এদিন সোনার সঙ্গে পাল্লা দিয়ে পড়েছে ওক কেজি রুপোতে এদিন দাম ০. ৪ শতাংশ কমেছে এমসিএক্সে। একটা সময় রুপোর দাম যখন প্রায় ৮০ হাজারের কাছে ছিল তখনের তুলনায় এদিন রুপোর দাম অনেকটাই পড়েছে।

সোনার দাম কলকাতা
সোনার দাম ২২ ক্যারেটে এদিন কলকাতায় ছিল ৪৯, ৩৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ২৯০ টাকা রয়েছে আজ। ফলে ৫ অক্টোবরের সোনার দাম কলকাতাবাসীকে খানিকটা স্বস্তি দিতে পারে।

অন্যান্য শহরে সোনার দাম
অন্যান্য শহরের মধ্যে প্রথমেই দেখে নেওয়া যাক চেন্নাইয়ের সোনার দাম। চেন্নাইতে এদিন ২২ ক্যারেট সোনার দাম ৪৮,০২০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে এদিন সোনার দাম ৫২,৩৮০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ৪৮, ৯৮০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে ৪৯,৯৮০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটের দাম ৪৮,৯০০ টাকা, ২৪ ক্যারেটের দাম ৫৩,৩৫০ টাকা।












Click it and Unblock the Notifications