সোনার দাম দুর্গাপুজোর আগে আরও সস্তা! কলকাতায় ৬ অক্টোবরের দাম একনজরে

সোনার দাম দুর্গাপুজোর আগে তুমুল পতনমুখী! কলকাতায় ৬ অক্টোবরের দাম একনজরে

ভারতের বাজারে সমান তালে ধাক্কা খাচ্ছে সোনা ও রুপোর দাম। গত সেশনে সোনার দাম বিশ্ব বাজারে কিছুটা চাঙ্গা হতে শুরু করে। এদিকে, ভারতের বাজারে ৬ অক্টোবর সোনার দাম কোথায় পৌঁছালো দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোনার দাম

এমসিএক্স ডিসেম্বর ফিচার্সে সোনার দাম ০.১৫ শতাংশ পড়ে গিয়েছে। ফলে এদিন ১০ গ্রামের সাপেক্ষে সোনার দাম ৫০,৫৫০ টাকা হয়েছে। গত সেশনে শেষের দিকে সোনার দাম একটু মাথা তুলে দাঁড়ালেও, তা ৫৬,২০০ টাকার গতমাসের রেকর্ড গণ্ডি পেরিয়ে যেতে পারেনি। মার্কিন নির্বাচনের মুখে যেভাবে সোনার দাম নামছে বা উঠছে, তাতে ভারতের বিনিয়োগকারীদের উদ্বেগ থেকে যাচ্ছে।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন এক কেজিতে ০. ১২ শতাংশ কমেছে। এক কেজিতে দাম কমে ৬১, ৮৬৮ টাকা হয়েছে রুপোর দাম। এর আগে রুপোর দাম সবচেয়ে বেশি ৮০ হাজার টাকা হয়েছে। তারপর থেকে দাম অনেকটাই কমেছে ।

 কলকাতায় সোনার দাম ৬ অক্টোবর

কলকাতায় সোনার দাম ৬ অক্টোবর

কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে আজ ৪৯,৪০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৮৩০ টাকা। দুর্গাপুজোর আগে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় খানিকটা পতনের দিকে হওয়ায় কিছুটা স্বস্তি মিলছে সোনার গহনা ব্যবসায়ীদের।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

সোনার দাম এদিন চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৮, ৪৫০ টাকা ছিল। ২৪ ক্যারেটে ৫২,৮৫০ টাকা ছিল। মুম্বইতে সোনার দাম ৪৯, ৪২০ টাকা রয়েছে ২২ ক্যারেটে সোনার ক্ষেত্রে। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার ক্ষেত্রে দাম ৫০, ৪২০ টাকা হচ্ছে। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,৪০০ টাকা, অন্যদিকে ২৪ ক্যারেটে ৫৩,৩৫০ টাকা রয়েছে দাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+