সোনার দাম ফের একবার হু হু করে নামছে ! ৮ মার্চ কলকাতায় দর কোথায় দাঁড়াল

সোনার দাম এদিন ভারতের বাজারে ফের একবার পতনমুখী। দাম এদিন বেশ তাড়াতাড়িই পতনের দিকে গিয়েছে বলে দেখা যাচ্ছে। যেখানে বিশ্ব বাজারে সোনার দাম হু হু করে পড়ছে, সেখানে ভারতের বাজারে ৮ মার্চ সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখা যাক।

সোনার দাম ৮ মার্চ

সোনার দাম ৮ মার্চ

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ১০ গ্রামে ০.০৭ শতাংশ নেমেছে। ১০ গ্রামে দাম ৪৪,৬৫৩ টাকা হয়েছে। প্রসঙ্গত, দেখা যাচ্ছে গত অগাস্ট মাসে সোনার যা দাম ছিল, তার থেকে আজ সোনার দাম হু হু করে নেমেছে। ৫৬,২০০ টাকার থেকে আজ সোনার দাম নেমে অনেকটাই কমেছে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ১ কেজিতে ৬৬,৪৬৫ টাকা হয়েছে। রুপোর দাম ১.৩ শতাংশ বেড়েছে এদিন । ফলে দেখা যাচ্ছে রুপোর দামে এদিন খানিকটা বৃদ্ধি হয়েছে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,১৫০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম এদিন দাঁড়িয়েছে ৪৬, ৭৬০ টাকা। কলকাতায় সোনার দামের এই পতন গ্রাহকদের চাহিটা বাড়াচ্ছে কি না সেদিকে নজর বিশেষজ্ঞমহলের।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪২,২১০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৬,০৫০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে দাম ৪৩,৬৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৪,৬৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৪,১৫০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে দাম ৪৮,১৬০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+