সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে, ২ মার্চ কলকাতায় দর কোথায় দাঁড়াল

ফের একবার দামের পতন সোনার বাজারে। এদিন নতুন করে ফের সোনার দাম পড়েছে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের টিকা থেকে আর্থিক প্যাকেজের ফলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ফলে বাজারে ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। তার জেরেই সোনার দামের এই পতন লক্ষ্য করা যাচ্ছে বলে খবর।

 সোনার দাম ২ মার্চ

সোনার দাম ২ মার্চ

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৫,১০০ টাকা। ১০ গ্রামে সোনার দাম এদিন ০.৪৬ শতাংশ পড়েছে। ফলে ১০ গ্রামে কমেছে ২০৮ টাকা দাম। প্রসঙ্গত, এর আগে গত ২০২০ সালের ৭ অগাস্ট সোনার দাম ৫৬,২০০ টাকা হয়। সেই রেকর্ডের থেকে কার্যত ১০ হাজার টাকা নিচে নামল আজকের দর।

 রুপোর দাম

রুপোর দাম

এদিন রুপোর দাম ১ কেজিতে ১.০৩ শতাংশ কমেছে। ফলে ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৯,৫৬২ টাকা। যার ফলে ১ কেজিতে রুপোর সস্তা হল ৮৯৭ টাকা।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,২৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৭,৩৪০ টাকা। বিয়ের মরশুমে শহরে সোনার দামের এই দর রীতিমতো উৎসাহ যুগিয়েছে স্বর্ণগয়না বিক্রেতাদের।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪২, ৬৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬, ৫৪০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,৪২০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,২৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,২৮০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+