সোনার দাম অক্ষয় তৃতীয়া, ইদে কোথায় গিয়ে দাঁড়াল, ১৪ মে কলকাতায় দর একনজরে
সোনার দাম অক্ষয় তৃতীয়া, ইদে কোথায় গিয়ে দাঁড়াল, ১৪ মে কলকাতায় দর একনজরে
শুরু হয়ে গেল ২০২১ ক্যালেন্ডারের উৎসবের পালা। ১৪ মে একদিকে দেশ জুড়ে যেমন ইদ পালিত হচ্ছে, তেমনই অন্যদিকে অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার রেওয়াজ প্রচলিত। মনে করা হয়, এমন দিনে সোনা কিনলে , তার ক্ষয় হয় না। অন্যদিকে ইদের মরশুমেও চলছে কেনা কাটা। এমন অবস্থায় অনলাইনে সোনা বিক্রির দিকেও ঝুঁকেছে বহু জুয়েলারি দোকান। তবে, সোনার বাজার আজ কোনদিকে গেল দেখা যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম জুনের ডেলিভারি ফিউচারে ০.২ শতাংশ কমেছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৭,৩৪৩ টাকা হয়েছে। স্পট মার্কেটে সোনার দাম ২৪ ক্যারেটে ১০ গ্রামে ৪৭,৭৬০ টাকা হয়েছে , ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,১৪০ টাকা।

বছর শেষে সোনা ৫০ হাজার ছাড়িয়ে যাবে!
এদিকে , সোনার বাজারের এই কমতি ট্রেন্ডে ধরেই বিলগ্নীকারীদের এগিয়ে যেতে বার্তা দিয়েছেন বহু বিশেষজ্ঞ। তাঁদের দাবি, যে বছরগুলিতে ৩ শতাংশের বেশি মুদ্রাস্ফিতী ছিল তখন সোনার দাম গড়ে ১৫ শতাংশ বেড়েছিল। তাঁদের মতে সোনার দাম ২০২১ এর শেষে ৬৩ হাজার টাকার ঘরে থাকতে পারে।

কলকাতায় সোনার দাম
এদিকে, ইদ ও অক্ষয় তৃতীয়ার আমেজে করোনা পরিস্থিতির জেরে ঘরবন্দি কলকাতাবাসী। কলকাতায় ২২ ক্যারেটে এদিন সোনার দাম ৪৫,৯৫০ টাকা ছিল, ২৪ ক্যারেটে ছিল ৪৯,৭০০ টাকা। উৎসবের মরশুমে সোনার দাম এভাবে ৫০ হাজারে কাছে ২৪ ক্যারেটে চলে আসায় বহু ক্রেতাই উদ্বেগে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম, ৪৪,৯২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,০০০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে আজ ৪৬,০৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম ৫০,০০০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,৮৫০ টাকা, ২৪ ক্যারেটে মায়ানগরীতে সোনার দাম ৪৫,৮৫০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications