সোনার দাম আজ কমল নাকি ফের বাড়ল! কলকাতা সহ অন্যান্য শহরের দর একনজরে

সোনার দাম আজ কমল নাকি ফের বাড়ল! কলকাতা সহ অন্যান্য শহরের দর একনজরে

বিশ্ব জুড়ে প্রবল ঝুঁকিপূর্ণ অবস্থার মাঝে রয়েছে বাজারের দর। চাহিদা ও যোগানের জাঁতাকলের মাঝে নতুন রেকর্ড গড়ে চলেছে সোনা। শুক্রবারও সপ্তাহের অন্যান্য় দিনের মতো একই গতিতে এগিয়েছে সোনার দাম।

 সোনার দাম ৭ অগাস্ট

সোনার দাম ৭ অগাস্ট

সোনার দাম এদিন ১০ গ্রামে ৫৬, ১৯১ টাকা ছুঁয়েছে। এদিন এমসিএক্স অক্টোবরের ফিচার ৩০০ টাকা বেড়েছে। যার জেরে ৫৬ হাজারের অঙ্কে পৌঁছয় সোনা। মাত্র ২ দিনে পর পর দাম বাড়ায় এদিন সোনা মোট ১০০০ টাকার আর্থিক দরের বৃদ্ধি নিয়ে বাজার কাঁপিয়ে দিয়েছে।

 রুপো ৭৭ হাজারে!

রুপো ৭৭ হাজারে!

রুপোর দাম এক কেজিতে একন ৭৭ হাজারে। এক কেজি রুপোর দাম ৭৭, ৮০২ টাকা। এদিন এক কেজিতে রুপোর দাম ২.৩ শতাংশ বেড়েছে। ফলে ১,৭৫০ টাকা বেড়েছে রুপোর দাম।

 সোনার দাম কলকাতায় কত

সোনার দাম কলকাতায় কত

সোনার দাম কলকাতায় এদিনও আকাশ ছুঁয়েছে। ২৪ ক্যারেট সোনার দাম ৫৫,৯১০ টাকা হয়ে গিয়েছে। অন্যদিকে , কলকাতায় ২২ ক্যারেটের সোনার দাম ৫৪,৫১০ টাকা হয়েছে।

 দেশের বাকি শহরের পরিস্থিতি

দেশের বাকি শহরের পরিস্থিতি

চেন্নাইতে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে সোনার দাম। সে শহরে ২৪ ক্যারেট সোনার দাম ৫৮,৩৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫৪,৮১০ টাকা। দিল্লিতে সোনার দাম ৫৫, ৩৬০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে এদিন ৫৭,০৯০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+