পুকুর থেকে উঠে এলেন ‘ভগবান’! মুক্ত নয়, ঝিনুকের মধ্যে অধিষ্ঠান বিষ্ণুদেবের
ঝিনুকে মুক্তোর সন্ধান হয়তো মেলে, তা বলে ভগবানের দেখা! অলৌকিক সেই ঘটনাই ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। পানাপুকুরে ঝিনুকের মধ্যে দেখা মিলল ভগবানের ছবি।
ঝিনুকে মুক্তোর সন্ধান হয়তো মেলে, তা বলে ভগবানের দেখা! অলৌকিক সেই ঘটনাই ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। পানাপুকুরে ঝিনুকের মধ্যে দেখা মিলল ভগবানের ছবি। ব্যস, এ খবর কি আর চাপা থাকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সে খবর। আর যে মহিলার হাতে উঠে এসেছিনেল ভগবান, তাঁর টালির ঘরে তখন ঢল নেমেছে ভক্তের।

পানাপুকুরে গেঁড়ি-গুগলি তুলেই ওঁদের দিন গুজরান হয়। কোলাঘাটের আকন্দি পশ্চিমপাড়ার এক পুকুরে মহিলা গেঁড়ি-গুগলি খুঁজছিলেন খাওয়ার জন্য, তখনই তাঁর হাতে উঠে এল এক ঝিনুক। দু-খণ্ড হয়ে খুলতেই দেখা মিলল দেবতার আকৃতি। তা দেখেই মুহূর্তে রটে গেল ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছেন মহিলার টালির চালার ঘরে।
অবয়বে দেবতার ছাপ স্পষ্ট। কেউ বলছেন ভগবান বিষ্ণু, কেউ বলছেন গণেশ, আবার কেউ বলছেন সাঁইবাবা। সে বিতর্ক সরিয়ে দেবদর্শন-লাভে সরলা মল্লিকের বাড়ি মুহূর্তেই রূপ নিয়েছেন দেবালয়ে। বাড়িতে ওই ঝিনুক বসিয়ে শুরু হয়েছে পুজো। দূর-দূরান্ত থেকে তা দেখতে ভিড় উপচে পড়েছে কোলাঘাটের ওই গ্রামে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন পর্যন্ত করতে হয়েছে। দিনভর দেবতা-দর্শনের ভিড়, আর তা সামলাতই তটস্থ পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications