মেয়ের প্রেমের সম্পর্ক মানতে না পেরে প্রেমিককে খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে

সম্পর্ক মানতে না পেরে মেয়ের প্রেমিককে খুন করানোর অভিযোগ উঠেছে দশম শ্রেণীর এক ছাত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নদিয়ার নাজিরপুর এলাকার বাঘাডরা গ্রামের এই ঘটনাতে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মৃতের বন্ধু বলে পরিচিত তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় যে মৃতের নাম জয়ন্ত হালদার। সে বেতাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

মেয়ের প্রেমের সম্পর্ক মানতে না পেরে প্রেমিককে খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে

জয়ন্তর বাবা জয়দেব হালদারের অভিযোগ, তারা গরিব। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য এই মেয়েটির পরিবারের লোকজন তার ছেলের সাথে এই মেয়ের সম্পর্ক মানতে নারাজ। তার ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়।এই মেয়েটির পরিবারের সদস্যদের মদতে তার ছেলেকে ছেলের বন্ধুরা মিলে খুন করে।

এলাকায় লোকজন দাবি করেছেন যে দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে জয়ন্ত হালদারের সম্পর্কের কথা এলাকার অনেকেই জানে। মেয়েটির সাথে দেখা করতে জয়ন্ত তার বন্ধুদের সাথে নিয়ে তেহট্ট এলাকায় গিয়েছিল। সেই সময়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। মেয়েটি বাড়িতে ফিরে আসে। বিকালে জয়ন্তকে খেলার জন্য ডাকে তার এক বন্ধু। তার পর জয়ন্ত র বাড়িতে জানানো হয় যে জয়ন্ত হালদার অসুস্থ। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু তার বাবার সন্দেহ যে ছেলেকে খুন করা হয়েছে। এই নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে মৃতের তিন বন্ধুকে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই কিশোরীকেও জিজ্ঞাসাবাদ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+