আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নরেন্দ্রপুরে গ্রেফতার তরুণী

আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার পল্লবী কুনার নামে এই তরুণীকে বারুইপুরের আদালতে তোলা হয়। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার পল্লবী কুনার নামে এই তরুণীকে বারুইপুরের আদালতে তোলা হয়। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় যে বুধবার গডিয়ার নেতাজী পল্লীতে আত্মহত্যা করে মানস রানা নামের এক যুবক।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নরেন্দ্রপুরে গ্রেফতার তরুণী

তার সঙ্গে পল্লবীর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ পল্লবী নানা ধরনের দামী জিনিস দাবি করত। শেষে একটি সোনার হার দাবি করে। তা দিতে পারেনি মানস। তারপর পল্লবী কুনার নামে এই তরুণী ভিডিও কল করে মানসকে আত্মহত্যা করতে প্ররোচনা দেয় বলে অভিযোগ। বুধবার উদ্ধার করা হয়েছে মানসের দেহ।

এক সাথে তারা দুজনে পড়াশোনা করত। বছর দুই আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার পর থেকে পল্লবী কুনার মানসের কাছে নানা ধরনের দামী জিনিস দাবি করত।

এই দিকে মানস রানা জানতে পারে যে অন্য এক যুবককে রেজিস্ট্রি ম্যারেজ করে পল্লবী। আরও এক যুবকের সাথে সম্পর্ক গড়ে তোলে । এই কথা জানার পর মানসের সঙ্গে পল্লবীর কথা কাটাকাটি হয়। তার পরেও একটি সোনার হার দাবি করে পল্লবী। তা দিতে পারে নি মানস। শেষে পল্লবী ভিডিও কল করে মানসকে আত্মহত্যা করতে প্ররোচনা দেয় বলে অভিযোগ। পুলিশ জানায় যে অভিযোগের ভিত্তিতে পল্লবীকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+