বীরভূমে গণধর্ষণের ঘটনা, গ্রেফতার ৩

বীরভূমে গণধর্ষণের ঘটনা, গ্রেফতার ৩

ফের গণধর্ষনের ঘটনা ঘটেছে এই রাজ্যে। রবিবার রাতে বীরভূম জেলার মহম্মদবাজার এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। যে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সে তার প্রেমিকের সাথে দেখা করতে এসেছিল। রবিবার রাতে ওই প্রেমিক ও তার তিন বন্ধু তরুণীকে গণধর্ষণ করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে যায়। সোমবার ভোরে যুবতীর হুঁশ ফিরে এলে তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ জানায় যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ও অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই মহিলার শারীরিক পরীক্ষা করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

বীরভূমে গণধর্ষণের ঘটনা, গ্রেফতার ৩

উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসে এই মহম্মদবাজার এলাকায় এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করা হয়। ওই ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। এবার আবার গনধর্ষনের ঘটনা ঘটেছে মহম্মদবাজার এলাকাতেই।

এই তরুণীর বাড়ি বীরভূম জেলার মহম্মদবাজার লাগোয়া ঝাড়খণ্ড রাজ্য এলাকায়। কিছু দিন আগে তার সঙ্গে এক যুবকের ফোনে যোগাযোগ হয়। তাদের মধ্যে নিয়মিত কথা হতে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই যুবতী চেয়েছিল তার প্রেমিক যুবকের সঙ্গে দেখা করতে। এই যুবক তাকে আসতে বললে তরুণী তার প্রেমিকের কথা মতো রবিবার বিকালে আসে মহম্মদবাজার এলাকায় গনপুর জঙ্গলে। নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছিল সে। তার প্রেমিক যুবক আসতেই তার মোটর সাইকেলে উঠে যায়। তাকে নিয়ে যাওয়া হয় সেকেড্ডা এলাকায়। একটি সাবমার্সিবল রাখার ঘরে। সেখানে আসে ওই যুবকের আরো তিন বন্ধু। তারা এই তরুণীকে গণধর্ষণ করে, রাতভর শারীরিক অত্যাচার করে। পরে বেহুঁশ অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায়।

সোমবার ভোরে যুবতীর হুঁশ ফিরে এলে তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ জানায় যে এই ঘটনা তে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+