রাজ্যে করোনার সংক্রমণ কমাতে মাস্টারস্ট্রোক মমতার! অগাস্টের শুরু থেকে দিনে ১ লক্ষ করে পরীক্ষা

রাজ্যে করোনার সংক্রমণ কমাতে মাস্টারস্ট্রোক মমতার! অগাস্টের শুরু থেকে দিনে ১ লক্ষ করে পরীক্ষা

রাজ্যে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। সংক্রমণের সঙ্গে মৃত্যু প্রতিদিনই নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। সেই পরিস্থিতিতে রাজ্যে আসতে চলেছে কোভিড পরীক্ষার আধুনিক যন্ত্র। সুইডেন থেকে একাধিক যন্ত্র আনা হচ্ছে। সেই যন্ত্রে একসঙ্গে ৫ থেকে ৬ ঘন্টায় ১২ হাজারের মতো পরীক্ষা করা যাবে। রাজ্য সরকারের লক্ষ্য দিনে পরীক্ষার সংখ্যা একলক্ষে নিয়ে যাওয়া।

পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা

পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা

বিশেষজ্ঞরা বলছেন যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে, বহু সংখ্যক মানুষের মধ্যে পরীক্ষা করা জরুরি। পরীক্ষা করে রোগী চিহ্নিত করার পর আইসোলেশনে রাখলেই রোগের প্রকোপ কমিয়ে আনা যাবে। বলছেন বিশেষজ্ঞরা।

রাজ্যে প্রতিদিন একলক্ষ পরীক্ষা

রাজ্যে প্রতিদিন একলক্ষ পরীক্ষা

মমতার সরকার সুইডেন থেকে কোভিড পরীক্ষার জন্য আটটি স্বয়ংক্রিয় যন্ত্র কিনেছে। আন্তর্জাতিক বিমান বন্ধ থাকায় জলপথেই আনা হচ্ছে। ফলে সময় বেশি লাগছে। এক একটি যন্ত্রের দাম দেড় লক্ষ টাকা। আমগানি শুল্ক-সহ সব খরচ মিটিয়ে তা ২ লক্ষের মধ্যে পড়ছে।

উত্তরবঙ্গ মেডিক্যাল এবং কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল চিহ্নিত

উত্তরবঙ্গ মেডিক্যাল এবং কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল চিহ্নিত

সূত্রের খবর অনুযায়ী, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং কলকাতার কয়েকটি সরকারি হাসপাতালে এই যন্ত্র ব্যবহার করা হবে। পরে তা জেলা নিয়ে যাওয়া হবে। খুব কম সময়ে বেশি সংখ্যাক রাজ্যবাসীকে পরীক্ষার আওতায় আনাই সরকারের লক্ষ্য।

প্রশিক্ষণ শুরু

প্রশিক্ষণ শুরু

ইতিমধ্যেই কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন-এ যন্ত্রের জন্য টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে।

কলকাতায় ও জেলায় দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা

কলকাতায় ও জেলায় দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৯১ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৯৩২১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৮, ৪৫০ জন।
গত দিনগুলির মতো বুধবারেও কলকাতায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন কলকাতায়, ৬৯২ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫, কোচবিহারে ৩৫, দার্জিলিং-এ ৩৫, জলপাইগুড়িতে ২৩, উত্তর দিনাজপুরে ৩৬, দক্ষিণ দিনাজপুরে ১৬, মালদহে ৩০, মুর্শিদাবাদে ২১, নদিয়ায় ৩৫, বীরভূম ৯, পুরুলিয়া ২২, বাঁকুড়ায় ৪, পশ্চিম মেদিনীপুরে ২৬, পূর্ব মেদিনীপুরে ৮৪, পূর্ব বর্ধমানে ১৮, পশ্চিম বর্ধমানে ১৮, হাওড়া ২২৫ , হুগলিতে ১৩৯, উত্তর ২৪ পরগনায় ৬২৪, দক্ষিণ ২৪ পরগনায় ১৯১ জন আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+