ফ্রান্স সফরে রাহুলকে আমন্ত্রণ জানালেন ফরাসি রাষ্ট্রদূত
কলকাতা, ১৮ ডিসেম্বর: বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহাকে ফ্রান্সে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন সে-দেশের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া রিশিয়ে। গতকাল বিজেপি রাজ্য দফতরে গিয়ে বৈষয়িক আলোচনার ফাঁকে ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত রিশিয়ে এ কথাই বলেছেন বলে খবর।
বিজেপি যে এ রাজ্যে একটি শক্তিতে পরিণত হয়েছে, তার প্রমাণ ফরাসি রাষ্ট্রদূতের সফর। তিনি নিজেই বিজেপির রাজ্য দফতরে এসে দেখা করেন রাহুল সিনহার সঙ্গে। রাহুলবাবু বলেন, এখন রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি না থাকলেও ভবিষ্যতে ক্ষমতা বদলের সঙ্গে যে তা হবে না, এমনটা বলা যায় না। তাই ফরাসি শিল্পপতিরা যেন পশ্চিমবঙ্গের কথা মাথায় রাখেন।

রাহুলবাবুর আতিথ্যে আপ্লুত ফরাসি রাষ্ট্রদূত বলেন, ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গকেও তাঁরা উন্নত প্রদেশ হিসাবে দেখতে চান। আলোচনার ফাঁকেই রাহুলবাবুকে ফ্রান্সে যাওয়ার আমন্ত্রণ দেন রিশিয়ে।












Click it and Unblock the Notifications