বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকার, দুজনের অবস্থা সঙ্কটজনক

বিকাশ ভবনের সামনে ভয়ঙ্কর এক ঘটনা। প্রকাশ্যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে দুজন শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সরকার চেষ্টা করছে, এমন ঘটন

ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী বিকাশ ভবন। মঙ্গলবার সকাল থেকে বদলি সহ একাধিক দাবিতে বিক্ষোভ-আন্দোলন দেখাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক ঐক্য মঞ্চের ব্যানারে এই বিক্ষোভ চলছিল। কিন্তু হঠাত করেই বিক্ষোভ চলাকালীন পাঁচ শিক্ষিকা প্রকাশ্যে বোতল বার করে বিষ খেতে শুরু করে দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে ওই পাঁচ শিক্ষিকা শুয়ে পড়েন।

বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকার

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসনে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে পুলিশের গাড়িতেই তাঁদের স্থানীয় হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ওই দুজন শিক্ষিকাকে এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনার পর বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। কীভাবে সবার নজর এড়িয়ে ওই পা শিক্ষিকা এভাবে বিষ খেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হিয়েছে রাজনৈতিক চাপানোতর।

Recommended Video

বিকাশ ভবনের সামনে পুলিশের উপস্থিতিতে আত্মহত্যার চেষ্টা প্রতিবাদী পাঁচ শিক্ষিকার

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবরকম ভাবে চেষ্টা করছে। বিশেষ করে এই সরকার আসার পরথেকে শিক্ষক-শিক্ষিকদের জন্যে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে। কিন্তু কেন এই ঘটনা তা খতিয়ে দেখতে হবে বলে মনে করেন তিনি।

তবে কুণালের মতে, এই ঘটনা মোটেও অভিপ্রেত নয়। শুধু বদলির দাবিতে যদি এভাবে বিষ খান তাঁরা সেটা কখনও সমাধান হতে পারে না বলেও মনে করেন তিনি। তবে এর পিছনে অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন কুণাল! তাঁর মতে এই শিক্ষিকাদের পিছন থেকে কেউ উস্কানি দিচ্ছে না তো?

অন্যদিকে এই প্রসঙ্গে সুজন বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন চালাচ্ছে। কিন্তু সরকার তাঁদের কোনও ব্যবস্থা নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরেক কথা পুলিশ প্রশাসন বলছে আরেক কথা, তোপ বাম নেতার।

অন্যদিকে পুলিশ সূত্রের খবর, আন্দোলনকারী শিক্ষিকারা এদিন হিঠাত করেই মূল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। আর সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। আর সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় আন্দোলনকারীদের।

আর তা চলাকালীন শিক্ষিকারা পাল্টা স্লোগান দিতে থাকেন। আর তা দিতে দিয়ে আচমকাই ব্যাগ থেকে বিষ বার করে খেতে শুরু করে বলে দাবি পুলিশের। এই ঘটনা দেখেই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙে বিষের বোতল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সূত্রের খবর, আন্দোলনকারীরা শিক্ষিকারা প্রত্যেকেই শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক। অভিযোগ, দক্ষিণবঙ্গের শিক্ষক হওয়া সত্ত্বেও তাঁদের উত্তরবঙ্গে বদলি করা হয়েছে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই দফায় দফায় আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছেন।

কখনও ব্রাত্য বসুর বাড়ির সামনে আবার কখনও কালীঘাটে মমতার বাড়ির সামনেও বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। তবে এদিন সবকিছুর উর্ধে গিয়ে যেভাবে এই ঘটনা ঘটিয়েছেন তাতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+