বাঘ মেরে বনভোজন চোরাশিকারিদের! শেষে হোয়াটস অ্যাপ গ্রুপের ফাঁদে পুলিশি জালে
চিতাবাঘ মেরে বনভোজন হয়েছিল জমিয়ে। তারপর চিতাবাঘের চামড়া কেটে চড়া দামে বিক্রি করাই ছিল উদ্দেশ্য। চোরাশিকারীদের সেই অভিসন্ধি অবশ্য সফল হল না।
চিতাবাঘ মেরে বনভোজন হয়েছিল জমিয়ে। তারপর চিতাবাঘের চামড়া কেটে চড়া দামে বিক্রি করাই ছিল উদ্দেশ্য। চোরাশিকারীদের সেই অভিসন্ধি অবশ্য সফল হল না। বন দফতরের আধিকারিকদের পাতা ফাঁদে চোরাশিকারিদের জারিজুরি শেষ হয়ে যায়। হোয়াটস অ্যাপ গ্রুপ খুলে ফাঁদ পেতে চোরাশিকারিদের গ্রেফতার করা হয় ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে।

চিতাবাঘের চামড়া কেনার জন্য একটি হোয়াটস অ্যাপ গ্রপ খোলা হয়। কিন্তু ওই হোয়াটস অ্যাপ গ্রুপে যে খুলেছিলেন বনাধিকারিকরাই, তা বুঝতে পারেনি চোরাশিকারিরা। ফলে পাতা ফাঁদে পড়ে যায় তারা। ১০ লক্ষ টাকা পর্যন্ত দর উঠে গিয়েছিল চিতাবাঘের চামড়ার। শেষমেষ লোভে পড়ে পাঁচ চোরাশিকারি পুলিশের জালে জড়িয়ে যায়।
জলপাইগুড়ি বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। চামড়া বিক্রি করার জন্য দিনস্থির করে, ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন বনাধিকারিকরা। নির্দিষ্ট সময়ে মোটর বাইকে চেপে চিতাবাঘের চামড়া বিক্রি করতে আসে চোরাশিকারিরা।
পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় চিতাবাঘ মারার পর তার মাংস রেঁধে বনভোজন করে চোরাশিকারিরা। তারপর ১০ ফুট দৈর্ঘ্যের চামড়াটি ১০ লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা কষে তারা। চার পাঁচদিন আগে বাঘটিকে মারা হয়েছিল বলে জানিয়েছে বন দফতরের আধিকারিকরা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications