উত্তর দিনাজপুরে ২ টি পৃথক দুর্ঘটনা! ৫ জনের মৃত্যু
দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের, আহত ২ জন। দীপাবলির দিনে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ ও ইটাহার থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের, আহত ২ জন। দীপাবলির দিনে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ ও ইটাহার থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক। ইটাহার ও রায়গঞ্জ এই দুই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার ও রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার চেকপোস্ট থেকে একটি টোটোয় তিনজন যাত্রী নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মারনাই ফিরছিল। মারনাই মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টোটোটি পৌঁছালে রায়গঞ্জ দিক থেকে আসা একটি লরির সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। লরির চালক ঘটনাস্থল থেকে লরি নিয়ে পালিয়ে যায়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক সহ আরও দুজনের। গুরুতর আহতদের তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এই ঘটনায় মারনাই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ।
অন্যদিকে একটি স্কুটিতে ৩ জন রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ১ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক লরি পলাতক।












Click it and Unblock the Notifications