সমুদ্রে মাছ ধরতে গেলেও মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি
গভীর সমুদ্রে মাছ ধরতে গেলেও, এবার মেনে চলতে হবে কোভিড- ১৯ এর স্বাস্থ্যবিধি। সম্প্রতি এ বিষয়ে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলেও, করোনার বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রত্যেক মৎস্যজীবীকে মেনে চলতে হবে সরকারি স্বাস্থ্যবিধি। সেই মত রবিবার থেকে শুরু হয় মৎস্যজীবী দের স্বাস্থ্য পরীক্ষা। পাশাপাশি এই স্বাস্থ্য শিবির কাকদ্বীপ, নামখানা , ফ্রেজারগঞ্জ এর সমস্ত হারবার গুলিতে করা হবে বলে জনান সহ মৎস্য অধিকর্তা ডায়মন্ড হারবার জয়ন্ত বিশ্বাস।
এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, মৎস্য দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের নেতৃত্বে ও প্রতিটি মৎস্য সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি মৎস্য বন্দরে ও ট্রলার ঘাটে অস্থায়ী স্বাস্থ্য পরীক্ষা শিবির খোলা হবে। মৎস্যজীবীরা যখন ট্রলারে করে গভীর সমুদ্রে যাবেন কিংবা মাছ ধরে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসবেন, সেই সময় প্রত্যেক মৎস্যজীবীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এছাড়াও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময়, প্রত্যেক মৎস্যজীবীকে মুখে মাস্ক ও হাতে গ্লাফস পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রলারগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে তিনি জানান, একটি ট্রলারে ১৫ থেকে ১৭ জন মৎস্যজীবী থাকেন। প্রত্যেক মৎস্যজীবীকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে কাজ করার কথা বলা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications