করোনা নির্দেশিকা মেনে ঘরেই ইদের নমাজ, জীবনে প্রথম, বললেন ফিরহাদ হাকিম

করোনা নির্দেশিকা মেনে ঘরেই ইদের নমাজ, জীবনে প্রথম, বললেন ফিরহাদ হাকিম

স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া করোনা নির্দেশিকা মেনেই গোটা দেশে উদযাপিত হচ্ছে খুশির ইদ। যদিও এবারে ইদের সেই উচ্ছ্বাস নেই দেশের সর্বত্র। ঘরেই নমাজ পড়ে ইদ উদযাপন করেছেন সকলে। সোমবার সকালে ইদের নমাজ ঘরেই পড়েন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন এই প্রথম ইদের নমাজ ঘরে পড়লাম।

ঘরেই ইদের নমাজ

ঘরেই ইদের নমাজ

খুশির ইদ এবার অনেকটাই ম্যাডমেড়ে। সেই উচ্ছ্বাস, আনন্দ তেমন কোথাও নেই। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া করোনা নির্দেশিকা মেনেই ঘরেই ইদের নমাজ পড়েছেন সকলে। কলকাতায় নাখোঁদা মসজিদের ইমাম গতকালই নির্দেশিকা দিয়েছিলেন, এবার ইদে কোনও জামাত হবে না। সেই নির্দেশ মেনে সকলেই ঘরে বলে ইদের নমাজ পড়েন। অন্যথা করেননি কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। ঘরেই এবার ইদের নমাজ পড়েন তিনি। ফিরহাদ জানিয়েছেন জীবনে প্রথম ইদের নমাজ ঘরে পড়লেন তিনি।

নির্দেশিকা নাখোদা মসজিতের ইমামের

নির্দেশিকা নাখোদা মসজিতের ইমামের

গতকাল রাতেই কলকাতার নাখোদা মসজিদের ইমাম ঘোষণা করেছিলেন এবার ইদে কোনও জামাত হবে না। বাড়িতেই ইদের নমাজ পড়ুন। কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকুন। করোনার হাত থেকে নিজেদের বাঁচাতে এছাড়া আর কোনও উপায় নেই। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা মেনে মসজিদে ৩ থেকে ৪ জনকে নিয়ে ইদের নমাজ পড়া হবে বলে জানিয়েছিলেন তিিন।

জামা মসজিদ শুনশান

জামা মসজিদ শুনশান

প্রতিবছরের মত এবার আর ইদে সেই ওজ্জ্বল্য নেই দিল্লির জামা মসজিদে। শাহী ইমাম আগেই জানিয়েছিলেন তিনি এবার ইদের নমাজের পর হাত মেলাবেন না। করোনা আতঙ্কে সকলকে বাড়িতেই নমাজ পড়তে বলেছিলেন তিনি। সেই মতই গোটা দেশ বাড়িতে থেকেই ইদের নমাজের প্রার্থনা সেরেছে।

মলিন ইদের উৎসব

মলিন ইদের উৎসব

করোনা থাবায় এবার অনেকটাই মলিন ইদের উৎসব। আত্মীয়দের বাড়ি গিয়ে ইদের শুভেচ্ছা বিনিময়ের হই হুল্লোর তেমন নেই এবার। নতুন পোশাকও অনেকেই কিনে উঠতে পারেননি। বাড়িতে রাখা ভাল জামা কাপড় পড়েই নমাজ সেরে দূর থেকে শুভেচ্ছা বিনিময় সেরেছেন সকলে। প্রতিবছরের মতো রেড রোডে এবার আর ইদের নমাজের কোনও আয়োজন ছিল না। শুনাশান রাস্তাঘাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+