উত্তর প্রদেশের বাহুবলী অর্জুন, সেই রাজনীতি এখানে চলবে না, হুঁশিয়ার করলেন ফিরহাদ

উত্তর প্রদেশের বাহুবলী অর্জুন, সেই রাজনীতি এখানে চলবে না, হুঁশিয়ার করলেন ফিরহাদ

উত্তর প্রদেশ, গুজরাতের রাজনীতি বাংলায় চলবে না। বিজেপি সাংসদ অর্জুন সিংকে হুঁশিয়ার করলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। অর্জুন সিংকে উত্তর প্রদেশের বাহুবলী বলে আক্রমণ করেছেন তিনি। ব্যারাকপুরে অর্জুন সিং জেতার পরেই খুন, হিংসা বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

উত্তাল ব্যারাকপুর

উত্তাল ব্যারাকপুর

গত কয়েক দিন ধরেই উত্তেজনার পারদ চড়ছে ব্যারাকপুরে। বিজেপির পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার আঁচ গিয়ে পড়েছে নৈহাটি, ভাটপাড়াতেও। বিজেপির বিরুদ্ধে পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

বাহুবলী অর্জুন

বাহুবলী অর্জুন

বিজেপি সাংসদ অর্জুন সিংকে বাহুবলী বলে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেেছন উত্তর প্রদেশ থেকে এসেছেন অর্জুন িসং। তাই সেখানকার বাহুবলী কালচার নিয়ে এসেছেন। কিন্তু রাজ্যে উত্তর প্রদেশ, গুজরাতের রাজনীতি চলবে না। বাংলায় সেখানকার রাজনীতি বরদাস্ত হবে না বলে জানিয়েছেন তিনি।

আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের

আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের

বিজেপি নেতা অর্জুন সিং উত্তর ২৪ পরগনায় হিংসা ছড়াচ্ছেন বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, ভয় দেখিয়ে শাসন করতে চাইছেন অর্জুন সিং। সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না অর্জুন সিং। েসকারণেই শাসক দলের নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি।

অর্জুনের অভিযোগ

অর্জুনের অভিযোগ

অর্জুন সিং অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করছে বাংলায়। পুলিস নিরব দর্শকের ভূমিকা নিয়েছে। তিনি অভিযোগ করেছেন রাজ্যে দুষ্কৃতিরা শাসন করছে। মমতা সরকার যাঁদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তাঁদের হাতেই একদিন মরবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। পুলিস চুপ করে আছে বলে অভিযোগ করেছেন তিনি।

উত্তপ্ত ভাটপাড়া

উত্তপ্ত ভাটপাড়া

গতকাল থেকেই উত্তপ্ত ব্যারাকপুর ভাটপাড়া । গতকাল রাতেই বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি চালানো নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে। তৃণমূল কংগ্রেস নেতাকে গুলির ঘটনায় অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিস। অর্জুন সিংয়ের বাধায় ফিরে যেতে বাধ্য হয় তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+