করোনা পরিস্থিতি নিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বে জরুরি বৈঠক
আজ করোনা নিয়ে মেয়র ববি হাকিমের নেতৃত্বে একটি মিটিংয়ে আয়োজন করা হয়েছিল আলিপুর উর্ত্তীন্ন ভবনে। এখানে এসে ববি হাকিম বললেন,এই মহামারিতে প্রচুর মানুষ মারা গেছে যখন রোম জ্বলছিলো নিরো বাঁশি বাজাচ্ছিল...যখন ভারতবর্ষের মানুষ মারা যাচ্ছে তখন প্রধানমন্ত্রী বক্তিতা দিয়ে ইলেকশনে জেতার চেষ্টা করছে। বিজেপি নেতার দায়িত্ব পালন করছে প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় কালকে আদেশ দিয়েছে। ববি তুমি আগের বারের মতো এবারও ঝাঁপিয়ে পরো মানুষের জন্য। ইতিমধ্যে তাড়াতাড়ি সেফ হোম তৈরি করো। যাতে মানুষকে সেফ হোমে রাখা যায়। কাল থেকেই সব ওয়ার্ডে আবার স্যানিটাইজেশন শুরু হবে। কলকাতার মানুষ করোনার সাথে যুদ্ধে নেমে পরল। কলকাতার মানুষ বাংলার মানুষকে বাঁচাতে হবে। মানুষের জন্য রাজনীতি রাজনীতির জন্য মানুষ নয়। উর্ত্তীন্নতে প্রথম ৫০০ বেডের সেফ হোম তৈরি করা হলো।
এরপর কিশোর ভারতী তারপর গীতাঞ্জলি এরকমভাবে ধীরে ধীরে এই সেফ হোম তৈরি করা হচ্ছে। আজ থেকে আমি আর অন্য কিছু করব না শুধু সেখন খুঁজবো আমরা সেই সময় প্রথমে রোগী আনবো যাদের খুব শরীর খারাপ হবে তাদেরকে হসপিটালে স্থানান্তরিত করা হবে। আবার যারা হসপিটালে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তাদেরকে সেইফ হোমে নিয়ে চলে আসা হবে।


Click it and Unblock the Notifications
