Firhad Hakim: বাম আমলে শহরে ৪৫০ টি পুকুর বোজানো হয়েছে, দাবি ফিরহাদ হাকিমের

কলকাতায় পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে৷ এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি উষ্মাপ্রকাশ করেছিলেন। মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে বার্তা দেওয়া হয়েছিল। এবার কলকাতার একটা অংশের পুকুরের সংখ্যা নিজেই জানালেন মেয়র।

গার্ডেনরিচের ১৫ নম্বর বোরোতে ৪৩২ টি পুকুর রয়েছে। শনিবার তার তালিকা প্রকাশ করলেন ফিরহাদ হাকিম। তিনি জানান, সমস্ত পুকুরের ঠিকানা লিপিবদ্ধ করে দেওয়া হল। বাম আমলে ৪৫০ টি পুকুর বোজানো হয়েছিল। সেই কথা বলেন পুরমন্ত্রী।

Firhad Hakim

যারা স্থানীয় ভাবে পরীক্ষা করে জানিয়েছিল, সেই রেকর্ডের অনুযায়ী পরিসংখ্যান আছে। তখন কিছু ছিল না রেকর্ড। এখনবসার্ভে রিপোর্ট তৈরি হচ্ছে বলে জানান মেয়র। সব কিছু কলকাতা পৌর সংস্থার একার করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। বার্তা দিলেন মেয়র।

সাধারণ মানুষদের প্রতি মেয়রের বক্তব্য, ভয় না পেয়ে থানায় অভিযোগ জানান। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে অভিযোগ জানান। যদি কেউ কিছু বলে এই আশঙ্কা করলে, স্থানীয় প্রতিনিধির কাছে যান। থানার ডিউটি আছে। তারা কেন অভিযোগ নেবে না? মানুষকে আরও সচেতন হতে হবে।

বিপ্লবী যতীন দাসের বাড়ি প্রোমোটিং করার চেষ্টা চলছে। তার উত্তরে মেয়র জানান, হেরিটেজ কমিটি অনুমতি না দিলে কেউ ভাঙতে পারবে না। কয়েকটা বেআইনি বাড়ি নিয়ে অভিযোগ হচ্ছে। আমরা সপ্তাহে ৩০ টি বাড়ি ভাঙার নোটিশ দিচ্ছি।

টালিগঞ্জে টিপু সুলতানের পরিবারের অনেক ওয়াকফ সম্পত্তি আছে। সেগুলি স্থানীয় কিছু মানুষ দখল করে নিয়েছে। ওয়াকফ বোর্ড আমাদের নোটিশ করেছে। আমরা অনুমতি না দিলে তার পরে তারা অনুমতি দেবে। এমন দাবি করলেন মেয়র।

ইন্ডিয়া জোট নিয়ে আশাবাদী। ভারতবর্ষের একমাত্র বিকল্প ইন্ডিয়া জোট। মানুষ চাইবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মানুষের হাত শক্ত করতে। অধীর চৌধুরীকে কটাক্ষ করেছেন তিনি। সিপিএমের সঙ্গে মিশে তিনি সিপিএম হয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+