খড়দহে রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভোররাতে লাগল আগুন
মঙ্গলবার ভোররাতে উত্তর ২৪ পরগনার খড়দহের একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন আগুন নিভানোর কাজ করছে। যদিও এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে খবর, ভোরবেলা কারখানার দিক থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রথমে দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও পরে অবস্থা বুঝে আরও ইঞ্জিন আনা হয়েছে। সবমিলিয়ে মোট ২০টি দমকলের ইঞ্জিন আগুন নিভানোর কাজ করছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানা বন্ধ থাকায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কীভাবে আগুন লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে।
More From
-
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা -
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা












Click it and Unblock the Notifications