দমকল বিভাগের কর্মী করোনা পজিটিভ, মা সহ ৫০জন হোম কোয়ারান্টিনে
দমকল বিভাগের কর্মী করোন পজিটিভ, মা সহ ৫০জন হোম কোয়ারান্টিনে
বসিরহাট মহকুমার মাটিয়া থানার গোবিলা গ্রামের পূর্ব পাড়ার ঘটনা। বছর ২৭ এর যুবক আরব আলী বিধান নগরের দমকল বিভাগের কর্মী। তার করোনা পজিটিভ বেরিয়েছে।

গত সাতদিন আগে কলকাতা থেকে ডিউটি করে বাড়ি ফিরছিল। ফেরার আগেই তার লালা রস ও রক্ত পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়েছিল। গতকাল শনিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। মাটিয়া থানার পুলিশ আধিকারিক শুভ্র সান্যালের নেতৃত্বে পুলিশ গিয়ে দমকল বিভাগের ঐ কর্মীকে বাড়ি থেকে নিয়ে তাকে বারাসতের কদমগাছির বেসরকারি হাসপাতালে ভর্তি করায়।
বাড়িতে মা ও ভাগ্নেসহ এলাকার ৫০জনকে কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। এলাকায় ব্যারিকেড করা হয়েছে পাশাপাশি স্যানিটাইজ করা হচ্ছে। এছাড়াও আরবের বাড়ি সংলগ্ন এক হাজার ফুটের মধ্যে যেসব বাড়িতে লোকজন আছে তাদেরকে ১৪দিন বাড়ি থেকে কেউ যাতে না বেরোয় তার নির্দেশ দিয়েছেন পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।












Click it and Unblock the Notifications