আকাশে মেঘের লুকোচুরি চললেও কলকাতায় কবে আসছে বর্ষা ? জানুন কী বলছে হাওয়া অফিস
আকাশে মেঘের লুকোচুরি চললেও কলকাতায় কবে আসছে বর্ষা ? জানুন কী বলছে হাওয়া অফিস
গতকাল থেকেই দফায় দফায় মুখভার করেছে বাংলার আকাশ। একাধিক জেলায় চলছে ঝিরিঝিরি বৃষ্টিও। এমতাবস্থায় আবহাওয়াবিদরা জানাচ্ছেন ইতিমধ্যেই ধীরে ধীরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে গুলিতে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ শুক্রবারই কলকাতায় ঢুকছে বর্ষা।

জুনের প্রথম দশদিনে ১০০ মিলিমিটার বৃষ্টি
এবারে কেরলে সঠিক সময় বর্ষায় আগমন হলেও বাংলার ভাগ্যে শিকে ছিঁড়তে খানিক দেরি হয়েছিলয় গত সপ্তাহ থেকেই চলছিল ভ্যাপসা গরমের দাপাদাপি। যদিও বৃহঃষ্পতিবার থেকেই হাওয়া অফিসের পূর্বাভাস মেনে হাওয়া বদলেছে আবহাওয়ার। যদিও জুনের প্রথম দশদিনে তিলোত্তমায় প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।

সাধারণত প্রতিবছর জুনের ১০ তারিখ নাগাদ দেখা মেলে বর্ষার
বর্তমানে আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের হাত ধরে কাল শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পা রাখবে বাংলায়। সাধারণত, জুনের ১০ তারিখ নাগাদ রাজ্যের বর্ষার দেখা মেলে। তারপর তিন-চারদিনের মধ্যেই তার প্রভাব পড়তে শুরু করে গোটা বাংলায়। যদিও গত বছর কলকাতায় ২১শে জুন পা রেখেছিল বর্ষা। অন্যদিকে এবারে ১লা জুন কেরলে প্রবেশ করে বর্ষা।

সপ্তাহের শেষভাগে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে। পাশাপাশি এই সপ্তাহের শেষভাগে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে অন্যত্র আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। যদিও এই ক্ষেত্রে অন্য একটি আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে বলে জানা যাচ্ছে।

বৃষ্টির পরিমাণ নিয়ে রয়েছে সংশয়
ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করেছে বর্ষা। প্রভাব পড়েছে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অসমের একটা বড় অংশে। তবে শুক্রবার নিম্নচাপের হাত ধরে শুক্রবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও সংশয় থাকছে বৃষ্টির পরিমাণ নিয়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলের কাছে জন্মানো নিম্নচাপটি ওড়িশার দিকে হেলে রয়েছে। তাই মূলত ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলিঙ্গানাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications