পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে

এক জন্তুর পায়ের ছাপ দেখে এবার বাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম জেলার বিনপুরের কাকোর লক্ষ্মণপুর এলাকায়।

এক জন্তুর পায়ের ছাপ দেখে এবার বাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম জেলার বিনপুরের কাকোর লক্ষ্মণপুর এলাকায়। রবিবার এই ছাপ দেখেন এলাকার লোকজন । চাষ জমির কাছে এই ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এই এলাকার লোকজন । বন বিভাগের কর্মী রা গিয়ে এই পায়ের ছাপ নমুনা সংগ্রহ করেছেন। তাদের ধারণা এটা কোন বিড়াল প্রজাতির জন্তুর পায়ের ছাপ । প্রয়োজনে ক্যামেরা নিয়ে এসে এলাকায় বসানো হবে বলে জানিয়েছেন তাঁরা।

পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে

দিন কয়েক আগে লাগোয়া বাঁকুড়া জেলার বারিকুল এলাকায় এই ধরনের পায়ের ছাপ পাওয়া যায় ।
২০১৮ সালে ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকায় বাঘ পাওয়া যায় । জঙ্গলের মধ্যে জন্তুর পায়ের ছাপ দেখে ক্যামেরা বসিয়েছিল বন বিভাগ। তাতেই ধরা পড়ে বাঘের ছবি। ওই বছর এপ্রিল মাসে মেদিনীপুরের কাছে বাগঘরা এলাকায় শিকার করতে যাওয়া লোকজন এই বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে । গত বছর ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার এলাকায় জন্তুর পায়ের ছাপ দেখে একই ভাবে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+