জলপাইগুড়িতে মাতাল ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ বাবার

জলপাইগুড়িতে মাতাল ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ বাবার

নিত্যদিন মাতাল ছেলের অত্যাচারে অতিষ্ট গোটা পরিবার। দিনরাত বোতল বোতল মদ গেলে ছাড়া ভিন্ন কোনও কাজ নেই। শুধু এখানেই থেমে নেই, নিয়মিত মদ খেয়ে বাড়ি ফিরে বাবা, মা, বউ আরা ছেলেকে পেটানোর মতো অত্যাচারের মাত্রা বাড়ছিল দিনদিন। এমন ছেলেকে খুন করে কাক ভোরে সটান থানায় হাজির হল বাবা। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের বুকে।

জলপাইগুড়িতে মাতাল ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ বাবার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭৩ বছরের ওই বৃদ্ধের নাম অনিল দেবনাথ। বাড়ি জলপাইগুড়ি শহরের অরবিন্দ নগরে। পেশায় সবজি বিক্রেতা। অনিলবাবুর একমাত্র ছেলে সুনীল দেবনাথ কার্যত কোনও কাজকর্ম কিছুই করে না। এদিকে সে বিবাহিত এবং তার একটি ছেলেও রয়েছে। দিন রাত নেশা করে পড়ে থাকে। কেউ কিছু বললেই মারধর করে। বাদ যায় না এক রত্তি ছোট ছেলেটিও। শনিবার রাতে এমনই তুলকালাম বেধে গিয়েছিল দেবনাথ পরিবারে। যার কারণে শেষ পর্যন্ত বাবার হাতে মরতে হল বাবাকে।

পুলিশের কাছে অনিল দেবনাথের দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, এদিন ভোররাতে নিজে হাতে ঘুমন্ত ছেলেকে খুন করে থানায় অস্ত্র সমেত হাজিরা দেন অনিলবাবু। ছেলের অত্যাচারে অতিষ্ট হয়েই এই কাজ করতে বাধ্য হয়েছেন তিনি। নাহলে ছেলেই তাঁদের বাড়ির সকলকে কোনও একদিন পিটিয়ে মেরে দিত।

যা দেখে রীতিমতো চমকে ওঠে না থানায় কর্মরত পুলিশকর্মীরা। পরে তাঁকে থানায় বসিয়ে অনিলবাবুর দেওয়া ঠিকানায় লোক পাঠিয়ে ঘটনার সত্যতা নিয়ে খোঁজ নেন। অনেক অনেক বাবুকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+