মালদহে সন্দেহজনক বিস্ফোরক থেকে বিস্ফোরণ, আটক ২ তরুণ
মালদহের মানিকচকের মথুরাপুরের আমবাগানে বোমা বিস্ফোরণ। আটক ২ জখম তরুণ। বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ হয়, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
মালদহের মানিকচকের মথুরাপুরের আমবাগানে বোমা বিস্ফোরণ। আটক ২ জখম তরুণ। বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ হয়, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের মানিকটক এলাকার মথুরাপুরের আমবাগানে রবিবার রাত সাড়ে নটা নাগাদ একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পর স্থানীয় মানুষজন যখন এলাকায় যান, দেখেন দুটি মোটর বাইকে চারজন ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছেন। এরপরেই এলাকায় যায় পুলিশ। পুলিশের অনুমান এলাকায় বোমা বাধার কাজ চলছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, কাঁচেরগুলির থেকে বড় এক ধরনের বস্তু। এগুলিকে বোমাই বলেই মনে করছচে পুলিশ।
পুলিশ সূত্রে খবর এগুলিকে স্থানীয়ভাবে বাটুল বোমা বলা হয়। এধরনের বোমা প্রথমবার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বোমার মশলা কী কী রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, এদিন মালদহের ওই আমবাগানে সিআইডির যাওয়ার কথা রয়েছে।
এদিকে, সোমবার সকালে মথুরাপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই আহত যুবককে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ দুজনকে আটক করেছে। দুই যুবকের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, বোমা বিস্ফোরণে এই দুই যুবকও আহত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications