মাদক মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড প্রাক্তন তৃণমূল নেতার
মাদক মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড প্রাক্তন তৃণমূল নেতার
মাদক মামলায় সশ্রম কারাদণ্ড বহিস্কৃত তৃণমূল নেতা লগিন দাসের। এদিন বালুরঘাট জেলা আদালতের বিচারক কিষাণ কুমার আগরওয়াল এই সাজা ঘোষণা করেন বলে জানান সরকারি আইনজীবী প্রতুল কুমার মৈত্র।

তিনি জানান লগিন দাস ও নারায়ণ যাদব এই দুজনের নারকটিক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় এদিন বিচারক এই দুইজনকে ১০ বছর সাজা ঘোষণা করেন।
পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানাও ধার্য্য করা হয়েছে। উল্লেখ্য, লগিন দাস বালুরঘাটের তৃণমূলের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দায়িত্ব ছিলেন। বছর দুয়েক আগে বালুরঘাট থানার পুলিশ নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিলের মামলায় তাকে গ্রেপ্তার করে বালুরঘাট আদালতে পাঠায়।
একইসঙ্গে এই ঘটনায় তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়। এদিন লখিন্দর সাজা ঘোষণা হওয়ায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটে। আদালতে এদিন সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।












Click it and Unblock the Notifications