নারদ কাণ্ডে মির্জার মতো দোষ তো করেছেন শোভনও! তবে কেন গ্রেফতার নন, চাপ আরও বাড়ছে
হঠাৎ সারদা থেকে তদন্তের মুখ ঘুরে গিয়েছে নারদকাণ্ডের দিকে। আর চটজলদি গ্রেফতার হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জা।
হঠাৎ সারদা কেলেঙ্কারি থেকে তদন্তের মুখ ঘুরে গিয়েছে নারদকাণ্ডের দিকে। আর চটজলদি গ্রেফতার হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। সিবিআই তাঁকে গ্রেফতার করার পর মুকল রায়কে নিয়েও টানাটানি শুরু করেছে। কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বা অন্য তৃণমূল নেতাদের নিয়ে কোনও হেলদোল নেই সিবিআইয়ের।

কেন এখনও গ্রেফতার নন
বিশেষ করে নারদ তদন্তে শোভন চট্টোপাধ্যায়কে কেন এখনও গ্রেফতার করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। মির্জাকে গ্রেফতারের পর প্রশ্ন উঠেছে- কেন এক যাত্রায় পৃথক ফল? কেন মির্জাকে গ্রেফতার করা হলেও গ্রেফতার করা হল না শোভন চট্টোপাধ্যায়কে?

এক যাত্রায় পৃথক ফল
রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, মির্জা ছাড়া একমাত্র শোভন চট্টোপাধ্যায়কে সরকারি দফতরে বসে টাকা নিতে দেখা গিয়েছে নারদ-কাণ্ডে। কলকাতা পুরসভায় বসে তিনি তোয়ালে মুড়ে টাকা নিয়েছিলেন বলে ওই পরীক্ষিত ভিডিও-তে দেখা গিয়েছিল। ওই ভিডিও কতটা সঠিক তা খতিয়ে দেখছে সিবিআই।

কোনও স্তরেই ব্যবস্থা নেওয়া হয়নি
অভিযোগ, শোভন চট্টোপাধ্যায়কে সরকারি দফতরে বসে টাকা নিতে দেখা গেল। অথচ তাঁর বিরুদ্ধে্ কোনও স্তরেই কোনও ব্যবস্থা নেওয়া হল না। না দলীয় স্তরে, না তদন্তকারী দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে তিনি ছিলেন তৃণমূলে, আর এখন তিনি বিজেপি নেতা। কোনও দলই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

কেন এই দ্বিচারিতা, তা নিয়ে প্রশ্ন
এখন সিবিআই সক্রিয় হলেও, শোভনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ অফিসার মির্জাকে যে কারণে গ্রেফতার করা হয়েছে, সেই একই দোষে শোভন চট্টোপাধ্যায় জেলের বাইরে। কেন এই দ্বিচারিতা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেনই বা কোনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে এই নারদ মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।












Click it and Unblock the Notifications