করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য জানতে চাইলেন রাজ্যবাসীর অবস্থা, বাড়ি ফিরতে চলেছেন মীরা

আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (buddhadeb bhattacharjee)। করোনা আক্রান্ত হয়ে তিনি বাড়িতেই চিকিৎসাধীন। তাঁর স্ত্রী দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল

আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (buddhadeb bhattacharjee)। করোনা আক্রান্ত হয়ে তিনি বাড়িতেই চিকিৎসাধীন। তাঁর স্ত্রী দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বাড়িতে যাওয়া চিকিৎসকদের (doctor) কাছে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের (west bengal) পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে জানা গিয়েছে।

স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসক থেকে শুরু করে দলের নেতারা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কেননা বুদ্ধদেব ভট্টাচার্যের সিওপিডি রয়েছে। কিন্তু তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ব্যাপারে অনড় ছিলেন। ২৪ ঘন্টাই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। অক্সিজেনের মাত্রা ৯০-এর আশপাশে রয়েছে। এখন তিনি সেই জায়গাতেই রয়েছেন। গত মঙ্গলবার তাঁর ও স্ত্রী মীরা ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

রাজ্যবাসীর খোঁজ

রাজ্যবাসীর খোঁজ

বাড়ি থেকে চিকিৎসা করালেও, রাজ্যবাসীর খোঁজ নিয়েছেন তিনি। বাড়িতে তাঁকে দেখতে যাওয়া চিকিৎসকদের কাছে জানতে চেয়েছেন, করোনায় কেমন আছেন রাজ্যবাসী। কতটা আয়ত্তে এসেছে রাজ্যের করোনা পরিস্থিতি, সেই খোঁজও তিনি নিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার দেওয়া স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যের ২৪ ঘন্টায় সব থেকে বেশি ১৫৯ জনের মৃত্যু হয়েছে। সব থেকে বেশি ৪৭ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। অন্যদিকে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৯৮৪৭ জন।

রবিবার ছাড়া হতে পারে মীরা ভট্টাচার্যকে

রবিবার ছাড়া হতে পারে মীরা ভট্টাচার্যকে

নিজে হাসপাতালে না গেলেও স্ত্রী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও পর্যন্ত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য। তাঁর শারীরিক কোনও জটিলতা এখনও দেখা দেয়নি। প্রথম থেকেই প্রায় অক্সিজেন ছাড়াই তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা ৯৮%-এর কাছাকাছি ছিল। শুক্রবার হাসপাতালের তরফে জারি করা মীরা ভট্টাচার্যের হেলথ বুলেটিনে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে তাঁকে রবিবার হাসপাতাল থেকে ছাড়া হবে। তবে বাড়ি গিয়ে তাঁকে সাতদিন হোম আইসোলেশনে থাকতে হবে।

আরোগ্য কামনা করেছিলেন তসলিমাও

আরোগ্য কামনা করেছিলেন তসলিমাও

বুদ্ধদেব ভট্টাচার্য করোনা আক্রান্ত হওয়ার পরে, তাঁর আরোগ্য কামনা করেছিলেন তসলিমা নাসরিনও। ১৯ মে করা টুইটে তিনি বলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য করোনা পরিজিভ। উনি (বুদ্ধদেব ভট্টাচার্য) যদিও তাঁকে(তসলিমা) বাংলা থেকে তাড়িয়েছিলেন, কিন্তু তাও তিনি তাঁর (বুদ্ধদেব) দ্রুত আরোগ্য কামনা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+