ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার জীবনাবসান
ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার জীবনাবসান
দীর্ঘদিন অসুস্থ থাকার পর পরলোক গমন করলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। আর তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে শোকাহত সব রাজনৈতিক মহল।

১৯৮৭ সালে অবিভক্ত ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচিত হন তদানীন্তন ভাঙড়ের দাপুটে সিপিএম নেতা ডা: আব্দুর রেজ্জাক মোল্লা। তিনি পাঁচ বছর ভাঙড়ের বিধায়ক ছিলেন। দীর্ঘদিন তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মাঝে দল বিরোধী কাজকর্মের জন্য দল থেকে বহিষ্কৃত হন।
এদিন তাঁর মৃত্যু খবর শুনে তাঁর শ্যামনগরের বাড়িতে শ্রদ্ধা জানাতে হাজির যান সিপিএম নেতা রশিদ গাজী, তুষার ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
পরিবার সুত্রে জানা গিয়েছে, আব্দুর রেজ্জাক মোল্লা বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।












Click it and Unblock the Notifications