লড়াই করে বাংলা ঘুরে দাঁড়াবে! অশুভ শক্তির বিনাশ হবে, শুভ শক্তি জিতবে, মহালয়ায় বার্তা অভিষেকের
মহালয়ার সকালে রাজ্যের গর্বের বিষয় তুলে ধরলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুর্গাপুজো ভাল কাটুক এই আশাপ্রকাশও করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, লড়াই করে বাংলা ঘুরে দাঁড়াব
মহালয়ার সকালে রাজ্যের গর্বের বিষয় তুলে ধরলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুর্গাপুজো ভাল কাটুক এই আশাপ্রকাশও করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, লড়াই করে বাংলা ঘুরে দাঁড়াবে। অশুভ শক্তির বিনাশ হবে, শুভ শক্তি জিতবে।

বিশ্বের দরবারে বাংলা
এদিন সকালে ফেসবুক লাইভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে, আজ বাংলায় তাঁর মস্তিস্কপ্রসূত একাধিক কর্মসূচি বিশ্বের দরবারে একাধিক দেশকে ছাপিয়ে বিশ্ব বন্দিত হয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে। করোনা বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মায়ের কাছে প্রার্থনা
মায়ের কাছে প্রার্থনা করেছেন অভিষেক। তিনি বলেছেন, তোমার আরাধনায়, কৃপায়, করুণায় মুছে যাক সকল গ্ল্যানি ও শোক। তোমার আশীর্বাদ উদ্ভাসিত হোক মঙ্গলালোক। তিনি বলেন, চারিদিকে যেন কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনী। আর তার আশীর্বাদে উদ্ভাসিত হোক বিশ্বভ্রহ্মাণ্ড। তিনি প্রার্থনা করে বলেন, মা দুর্গা যেন সবাইকে ভাল রাখেন, সুস্থ রাখেন।

জীবন উন্নয়ন মুখর, উৎসব মুখর হয়ে উঠুক
জীবন উন্নয়ন মুখর, উৎসব মুখর হয়ে উঠুক, এই প্রার্থনাও করেছেন অভিষেক। দুর্গোৎসব ভাল কাটুক, আগামী দিনগুলো উপভোগ করুন। ফেসবুক বার্তায় বলেছেন তিনি।

লড়াই করে বাংলা ঘুরে দাঁড়াবে
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক বার্তার একেবারের শেষ দিকে বলেন, লড়াই করে বাংলা ঘুরে দাঁড়াবে। অশুভ শক্তির বিনাশ হবে, শুভ শক্তি জিতবে। বাংলা জিতবে, বলেও নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications