বাংলার স্কুলেই পড়ুয়াদের জন্যে এবার তৈরি করা যাবে Aadhar card! ১ লা অক্টোবর থেকে শুরু হচ্ছে নয়া এই পরিষেবা

যথেষ্ট গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি আধার কার্ড। প্রত্যেক কাজের সঙ্গে প্রয়োজন হয়ে থাকে আধারের। তা সে সরকারি কোনও সুবিধা পেতে কিংবা বেসরকারি ক্ষেত্রেও প্রয়োজন হয়ে থাকে আধার কার্ডের।

যথেষ্ট গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি আধার কার্ড। প্রত্যেক কাজের সঙ্গে প্রয়োজন হয়ে থাকে আধারের। তা সে সরকারি কোনও সুবিধা পেতে কিংবা বেসরকারি ক্ষেত্রেও প্রয়োজন হয়ে থাকে আধার কার্ডের।

সরকার আধার কার্ড নিয়ে বিভিন্ন সময়ে নির্দেশিকা দিয়ে থাকে। বিশেষ করে ছোট থেকে আধার কার্ড বানানোর উপর জোর দিয়ে থাকে। কিন্তু অনেকেই এই বিষয়টি এড়িয়ে যান।

বিশেষ করে পড়ুয়াদের আধার কার্ড তৈরির ক্ষেত্রে সেভাবে নজরদারি চালানো হয় না। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নবান্নের। এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ডে তৈরি করে দেওয়া হবে। আর সেই কাজ শুরু হতে চলেছে বাংলাতে।

আধারে নাম নথিভুক্তকরনের কাজ হাতে নিয়েছে রাজ্য

আধারে নাম নথিভুক্তকরনের কাজ হাতে নিয়েছে রাজ্য

রাজ্যে স্কুল পড়ুয়াদের আধারে নাম নথিভুক্তকরনের কাজ হাতে নিয়েছে রাজ্য। প্রাথমিক ভাবে এই কাজ শুরু হচ্ছে। পাইলট পজেক্ট হিসাবে। আর তাতে নবম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আধার নথিভুক্ত করা হবে। সরকার মনে করছে রাজ্যের এই সিদ্ধান্তে স্কুল পড়ুয়ারা উপকৃত হবেন। নতুন করে আধার কার্ড তৈরির জন্যে লাইনে দাঁড়াতে হবে না। পাশাপাশি, স্কুল জীবন থেকেই আধারে নাম নথিভুক্ত হয়ে রাজ্যের সমস্ত পড়ুয়াদের সেটাও টার্গেট নবান্নের। আগামী ১ লা অক্টোবর থেকে রাজ্যে এই কাজ শুরু হতে চলেছে। আধার নথিভুক্ত করাবেন ডিআই বা স্কুল পরিদর্শকরা। জানা গিয়েছে স্কুলের মধ্যে ক্যাম্প করেই এই কাজ করা হবে। তবে তা হবে ছুটির দিনগুলিতে

কীভাবে হবে এই কাজ

কীভাবে হবে এই কাজ

নির্দেশিকাতে জানানো হয়েছে যে, স্কুল পরিদর্শক প্রথমে একটি তালিকা তৈরি করবেন। কাদের আধার কার্ড রয়েছে আর কাদের নেই। যাদের নেই তাদের নাম দ্রুত নথিভুক্ত করা হবে। প্রাথমিক ভাবে দুটি ক্লাসের পড়ুয়াদের আধার এনরোলমেন্টের কাজ শুরু হতে চলেছে। যে সমস্ত পড়ুয়ারা নবম এবং দ্বাদশ শ্রেনিতে পড়াশুনা করছে তাঁদের এক তালিকা তৈরি হবে। আগামী এক সপ্তাহের জন্যে এই কাজ শুরু হচ্ছে। কারণ এরপর পুজোর ছুটি পড়ে যাবে সমস্ত স্কুলগুলিতে। ছুটি মিটে গেলে ফের কাজ চলবে বলে জানানো হয়েছে।

সাহায্য করবে UIDAI

সাহায্য করবে UIDAI

সাহায্য করবে UIDAI। ইতিমধ্যে এই বিষয়ে UIDAI এর সঙেও কথাবার্তা সেরে ফেলেছে নবান্ন। তাঁদের তরফে এই কাজের জন্যে সবরকম সাহাজ্যের কথা বল হয়েছে। জানা গিয়েছে, ডিআই বা স্কুল পর্যবেক্ষকরা আধার নথিভুক্তকরণ কেন্দ্র অর্থাৎ স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের আধার নথিভুক্তিকরণের কাজ করবেন। সেই মতো কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই (UIDAI) অথোরিটি আধার কিট দেবে। এতে সুবিধা হবে বলেই মনেই করা হচ্ছে।

আধার কার্ড তৈরির নিয়মে পরিবর্তন

আধার কার্ড তৈরির নিয়মে পরিবর্তন

আধার কার্ড আজকের যুগে বাধ্যতামূলক নথি। তবে এই আধার তৈরিতে বড় পরিবর্তন করা হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য দেশে রয়েছে বাল আধার কার্ড। যার রঙ নীল। তবে এই আধার কার্ড তৈরিতে কোনও বায়োমেট্রিকের প্রয়োজন পড়ছে না। অর্থাৎ ৫ বছরের কমবয়সীদের জন্য বায়োমেট্রিক (আঙুলের ছাপ এবং চোখের স্ক্যান)-এর প্রয়োজনীয়তা থাকছে না। তবে শিশুদের বয়স ৫ বছর হলে, বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।

 শিশুদের আধার তৈরির ধাপ

শিশুদের আধার তৈরির ধাপ

১) শিশুদের আধার তৈরি করতে গেলে প্রথমে ইউআইডিএআই-এর ওয়েরসাইটে যেতে হবে। ২) আধার কার্ড তৈরির বিকল্প খুঁজতে হবে। ৩) সেখানে প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। যেমন শিশুর নাম এবং অন্য নানা তথ্য। ৪) সেখানে শিশুর বাসস্থানের ঠিকানা, এলাকা ও রাজ্যের উল্লেখে ক্লিক করতে হবে। ৫) আধার কার্ডের জন্য রেজিস্ট্রেশন শিডিউল করতে অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করতে হবে। ৬) কাছের এনরোলমেন্ট সেন্টারে নির্বাচন করে, অ্যাপয়েন্টমেন্টের জন্য সময়সূচি নির্ধারণ করে সেখানে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+