লাফিয়ে বাড়ল ডিমের দাম! প্রতি পিস কত? আরও কী বাড়তে পারে? জানুন
ডিমের দাম প্রতি পিস ৮ টাকা ছুঁয়েছে। নববর্ষ আসার আগেই কলকাতা শহরে প্রতি ডিমের দাম ১ টাকা বেড়েছে। দুর্গাপুজোর সময়ে ডিমপ্রতি দাম বেড়ে হয়েছিল ৭ টাকা করে। এখন সেই দাম আরও ১ টাকা বেড়ে ৮ টাকায় পৌঁছে গিয়েছে। হোলসেল এবং রিটেল, দুটি স্তরেই ডিমের দাম বেড়েছে। শীতের মরশুমে আরও দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ঘুরছে সকলের মনে।

কলকাতার বাজারে খুচরো ডিম কিনলে প্রতি ডিমে ৮ টাকা লাগলেও, পরিমাণে কিছুটা বেশি কিনলে অর্থাৎ একটা ট্রে কিনলে অবশ্য একটু কম দাম লাগছে। আবার অনেক দোকানেই ১৫ টাকায় ২টি ডিম বিক্রি হচ্ছে। খুচরো বিক্রেতারা জানাচ্ছেন যে, ফুল ট্রে ডিম কিনলে ২১৫ থেকে ২২০ টাকা করে দাম পড়তে পারে। যদিও এই দামও তুলনামূলক ভাবে বেশি। অবশ্য শীতের সময়ে প্রত্যেকবারই ডিমের দাম কিছুটা করে বেড়ে যায় আবার শীত কমলে কিছুটা কমেও যায়। ডিম ব্যবসায়ীরা জানাচ্ছেন যে , শীতের সময় ডিমের চাহিদা বেশি থাকার কারণেই এমনটা ঘটে।
ব্যবসায়ীরা আরও জানাচ্ছেন যে, শীতের সময় বেকারি এবং ঘরেও অন্নান্য সময়ের তুলনায় ডিমের চাহিদা বেশি থাকে। বড়দিন এবং ছুটির মরশুমে পিকনিক এবং বিভিন্ন উৎসবই ডিমের চাহিদা বাড়ার মূল কারণ। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি পর্যন্ত কেকের চাহিদা সর্বোচ্চ পরিমানে থাকে। এই সময় বেকারিগুলোতে প্রচুর অর্ডার আসে। তাই বেকারিতে ডিমের ব্যবহার বাড়ে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই এই প্রবণতা বাড়তে থাকে।
ডিমের দাম বাড়ার কারণ নিয়ে কলকাতা এগ অ্যাসোসিয়েশনের এক সদস্য জানিয়েছেন, জোগানের ঘাটতি না হলেও, চাহিদা বৃদ্ধির কারণেই ডিমের দাম বেড়েছে। তিনি আরও বলেছেন, 'পশ্চিমবঙ্গে মূলত ডিম আসে অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ এবং পাঞ্জাবের বারবোলা থেকে। জোগান খুব একটা না কমলেও উৎপাদনের খরচ বেড়েছে। পোলট্রির খাবার এবং ওষুধের দাম বেড়েছে। যে কারণেও এই প্রভাব পড়েছে।'
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications