DYFI এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে

DYFI এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে

বেকারদের কর্মসংস্থানের দাবি নিয়ে DYFI সমর্থকরা বুধবার বিক্ষোভ অভিযান করছিল উত্তরকন্যায়। এরপর DYFI কর্মীরা একটি মিছিল বার করে এর সমর্থনে। কিন্তু এদিন ওই মিছিল শিলিগুড়ির তিনবাত্তির মোড়ের কাছে আসতেই পুলিশ আটকে দেয় মিছিলটিকে। এরপরই বাম কর্মী-সমর্থকরা তাদের মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কবলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। অভিযোগ এদিন মিছিলের উপর প্রথম পুলিশে আক্রমণ চালায়।

DYFI এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে

DYFI নেতৃত্বরা অভিযোগ করেন আমাদের কর্মীরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করে যাচ্ছিল। কিন্তু তিনবাত্তির মোড়ে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তাদের কর্মী সমর্থকদের উপর হেনস্তা করে। এদিন মিছিল আটকাতে পুলিশ বাম কর্মীদের উপর জল কামান ব্যবহার করে।

বুধবার সকালে রাজ্যে বেকারত্ব সহ একাধিক দাবিতে সিপিএমের যুব সংগঠন DYFI উত্তরবঙ্গের সদর দপ্তর উত্তরকন্যার সামনে একটি বিক্ষোভ কর্মসূচি করে। তাদের দাবি সহ তারা প্রশাসনের কাছে একটি ডেপুটেশনে দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রশাসন ওই ডেপুটেশন না নিলে বাম কর্মী সমঠকরা এদিন একটি মিছিল বের করে। মিছিল ওই স্থানে আসতেই পুলিশ তাদের পথ আটকায়।

DYFI নেতারা জানান রাজ্যসরকার তাদের ব্যর্থতা ঢাকতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। এটা উত্তরবঙ্গের প্রতিটি মানুষই বুঝেছেন। শুধু তাই নয় এদিনের মিছিলে পুলিশ লাঠি চার্জ করে এবং জল কামানের মাধ্যমে মিছিল ভেঙে দেয়। পুলিশের লাঠির আঘাতে অনেক DYFI কর্মী জখম হয় বলেও অভিযোগ তাদের। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে এদিন তাদের মিছিলে জল কামান ব্যবহার করা হয়েছে। কোনো রকম লাঠি চার্জ করা হয়নি। DYFI কর্মীরা এদিন অযথা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন।

অপর দিকে পুলিশ অভিযোগ করে মিছিলের মধ্যে থেকে আমাদের ঢিল ছুড়ে মারে এরফলে তিন পুলিশ কর্মী আহত হয়েছে। DYFI নের্তৃত্বে বলেন এই রাজ্য বেকারত্ব বাড়ছে এই নিয়ে রাজ্য ও কেন্দ্র উদাসীন। আজ ঠিক এই বেকারত্ব দাবি নিয়ে আমরা পথে নেমেছি সেই সময় পুলিশ জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি এই ঘটনায় DYFI কর্মীদের আক্রমণ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+