আকাশের মুখ ভার, মাথায় হাত মৃৎশিল্পীদের
বোধনের আগেই অসময়ের বৃষ্টিতে মাথায় হাত পড়েছে ডুয়ার্সের মৃৎশিল্পীদের।
বোধনের আগেই অসময়ের বৃষ্টিতে মাথায় হাত পড়েছে ডুয়ার্সের মৃৎশিল্পীদের। আগমনীর সময় এগিয়ে আসার সাথে সাথে ধীরে হলে চিন্ময়ী রূপান্তরিত মৃন্ময়ীতে। কিন্তু সোমবার ভোর থেকে আকাশের মুখভার হয়ে নেমেছে অঝোরে বৃষ্টি। কোনো ভাবেই রোদের দেখা মিলছে না।

ফলে মহালয়ার আগের মুহূর্তে মৃৎশিল্পীদের কপালে যেন ভাঁজ পড়েছে। আবহাওযা দপ্তরের পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টা ডুয়ার্সে জারি থাকবে একই ধরনের আবহাওয়া। সোমবার গভীর রাত থেকে শুরু হয়েছে এই অঝোরে বৃষ্টি। মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও কিন্তু বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা।
অন্যদিকে অঝোরে বৃষ্টি থাকায় কুমোরটুলি থেকে প্রতিমা বের করতে পারছেন না। স্বাভাবিক কারণেই বৃষ্টি হওয়ার ফলে প্রতিমা শুকোতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা। মাটির মূর্তি শুকনো করতে গ্যাস সিলিন্ডার নিয়ে যুদ্ধে নেমেছেন মৃৎশিল্পীরা। তবে একই ধরনের সমস্যার কথা যদি আবহাওয়া বলে থাকে তা হলে কি করে প্রতিমা তৈরি করবে সেই নিয়ে ভাবছে শিল্পীরা। এই ধরনের বিপদ আসবে তাও ভাবতে পারেনি মৃতশিল্পীরা।












Click it and Unblock the Notifications