নিজের বন্দুক থেকে গুলি করে 'আত্মঘাতী' আইনজীবী! কারণ নিয়ে জল্পনা

নিজের বন্দুক থেকেই গুলি করে আত্মঘাতী আইনজীবী। নাম বিজলিকান্ত ভট্টাচার্য। দমদমের মল রোডের অভিজাত আবাসন আনন্দমের বাসিন্দা ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশও জানিয়েছে আত্মঘাতী হয়েছেন ওই আইনজীবী।

নিজের বন্দুক থেকেই গুলি করে আত্মঘাতী আইনজীবী। নাম বিজলিকান্ত ভট্টাচার্য। দমদমের মল রোডের অভিজাত আবাসন আনন্দমের বাসিন্দা ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশও জানিয়েছে আত্মঘাতী হয়েছেন ওই আইনজীবী। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আত্মঘাতী আইনজীবী

আত্মঘাতী আইনজীবী

আত্মঘাতী হয়েছেন বছর ৬৫-র আইনজীবী বিজলিকান্ত ভট্টাচার্য। রবিবার বিকেল ৪ টে নাগাদ নিজের রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় স্ত্রী ও কন্যা ফ্ল্যাটেই ছিলেন। গুলির আওয়াজ শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন।

ডিপ্রেশনে ভুগছিলেন

ডিপ্রেশনে ভুগছিলেন

পরিবার সূত্রে দাবি করা হয়েছে, ডিপ্রেশনে ভুগছিলেন ওই আইনজীবী। তবে কেন ডিপ্রেশন ছিল, তা নিয়ে তদন্তে পুলিশ। পেশায় সেলস ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের আইনজীবী ছিলেন তিনি।

 কারণ নিয়ে তদন্তে পুলিশ

কারণ নিয়ে তদন্তে পুলিশ

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, দিন দুয়েক আগেও স্বাভাবিকভাবেই তাঁদের সঙ্গে কথা বলেছিলেন বিজলিকান্ত ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+