মাঘের শুরুতে ঊর্ধ্বমুখী পারদ! বৃষ্টির সম্ভাবনা উত্তর ও পশ্চিমের বেশ কিছু জেলায়

মাঘের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই পরিস্থিতি। শুক্রবারের মতো শনিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

মাঘের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই পরিস্থিতি। শুক্রবারের মতো শনিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দিনের তাপমাত্রা অনেকটাই বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হবে।

মাঘের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ

মাঘের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ

শুধু কলকাতাতেই নয়, দিনের তাপমাত্রা বেশি রাজ্যে অধিকাংশ শহরেও। আসানসোল হোক কিংবা বাঁকুড়া, কিংবা ডায়মন্ডহারবার, তাপমাত্রা সর্বত্রই ছিল ২৮ ডিগ্রির বেশি। আর জায়মন্জহারবারের তো তাপমাত্রা ৩১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি আর কালিম্পং-এ তা ছিল ১৪.৫ ডিগ্রি।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সোমবার নাগাদ হাল্কা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমাঞ্চলে জেলাগুলি রবিবার শুকনো থাকলেও, সোমবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত আবহাওয়া শুকনো তবে। তবে সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৪.৯
বালুরঘাট ১১.২
বাঁকুড়া ১৫
ব্যারাকপুর ১২.৯
বহরমপুর ১৪.৬
বর্ধমান ১৪.৮
ক্যানিং ১৪
কোচবিহার ১২.৭
দার্জিলিং ৪.২
ডায়মন্ডহারবার ১৪.৮
দিঘা ১৩.৭
মালদহ ১৫.৭
পুরুলিয়া ১৪
শিলিগুড়ি ১০.৮
শ্রীনিকেতন ১৩.১

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+