করোনার কোপ গাজনে, বন্ধ হল তারকেশ্বর মন্দির
করোনার কোপ গাজনে, বন্ধ হল তারকেশ্বর মন্দির
করোনা ভাইরাসের কোপ এবার গাজনেও। তারকেশ্বরের চৈত্রের গাজন মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। অনির্দিষ্ট কালের বন্ধ করে দেওয়া হল তারকেশ্বর মন্দিরও। তারকেশ্বর মন্দিরের মোহান্ত মহারাজ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন একথা।

মন্দিরে নিত্যপুজো চলবে নিয়ম মেনে। কিন্তু কোনও দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে মন্দিরের তরফে। প্রতিবছর এই দিনটি থেকে শুরু হয় তারকেশ্বরের গাজন প্রচুর পূন্যার্থী ভিড় করেন মন্দির প্রাঙ্গনে। গাজনের মেলা দেখতে দূর দূরান্তের মানুষ আসেন। এবার তার কোনও কিছুই হবে না বলে জানানো হয়েছে।
অন্যদিকে একই ভাবে মতুয়া সঙ্ঘের মেলাও বন্ধ হয়েছে করোনা ভাইরাসের আতঙ্কে। মায়াপুরেও পূন্যার্থীদের প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারাপীঠ মন্দিরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে করোনা ভাইরাসের কারণে।












Click it and Unblock the Notifications