ফের পিছল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, নতুন পরীক্ষা সূচি জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ফের পিছল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, নতুন পরীক্ষা সূচি জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

আনলক ১ শুরু হলেও কন্টেইনমেন্ট জোনে চলছে লকডাউন ৫। সেটা চলবে ৩০ জুন পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে ফের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন ফের পিছনোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। করোনা সংক্রমণের কারণে মাঝ পথে বন্ধ হয়ে যাওয়া পরীক্ষা নেওয়ার কথা ছিল ২৯ জুন থেকে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী সেটা পিছিয়ে দওয়ার কথা ঘোষণা করে নতুন সূচি জানান।

পিছলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা

পিছলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা

করোনা লকডাউনের পর ২৯ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা হয়েছিল। ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই হওয়ার কথা ছিল। তার মধ্যে ২৯ তারিখের পরীক্ষাটি পিিছয়ে দেওয়া হয়েছে। কারণ কন্টেইনমেন্ট জোনে লকডাউন ৫ ৩০ জুন পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

নতুন সূচি ঘোষণা

নতুন সূচি ঘোষণা

করোনা সংক্রমণের কারণে ২৯ জনের পরীক্ষা পিিছয়ে ৮ জুন করে দেওয়ার কথা ঘোষণা করেেছন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নতুন সূচিতে ২, ৬ এবং ৮ জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কোন দিন কী বিষয়ে পরীক্ষা নেওয়া হবে তার সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নেবে বলে জানানো হয়েছে।

সুরক্ষা বিধি মেনে পরীক্ষা

সুরক্ষা বিধি মেনে পরীক্ষা

পরিবর্তীত সূচিতেও কড়া সুরক্ষা বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। পরীক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা সকলকে এই বিধি মানতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে একটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থীকে বসিয়ে পরীক্ষা নিতে হবে বলে জানানো হয়েছে।

অগস্টে রেজাল্ট

অগস্টে রেজাল্ট

পরীক্ষা জুলাই মাসে শেষ হলেও এক মাসের মধ্যেই রেজাল্ট বের করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অগস্ট মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে জুলাই মাসে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+